চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটক আইনজীবীদের উত্থান আর বিলাসী জীবন নিয়ে সন্দেহ

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
8:15 পূর্বাহ্ন 21, আগস্ট 2015
in অন্যান্য, আদালত
A A

জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক হাইকোর্টের তিন আইনজীবী পেশাগতভাবে নতুন হলেও তাদের চলাফেরা ও জীবন-যাপন ছিলো সন্দেহজনক। তাদের বিলাসী জীবন আর অতি দ্রুত উত্থান প্রবীণ আইনজীবীদের মাঝেও আলোচনার বিষয় ছিলো। ব্যারিস্টার শাকিলা ফারজানার বিরুদ্ধে পারিবারিকভাবে জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আছে। বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রীক জঙ্গি সংগঠনগুলোর সাথে যোগাযোগ আছে বলে দাবি করেন কয়েকজন আইনজীবী।

আটক ওই তিনজন সর্ম্পকে সুপ্রিম কোর্টের আইনজীবী রানা দাশ গুপ্ত চ্যানেল আই অনলাইনকে বলেন, জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক শাকিলার বাবা বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম সালাউদ্দিন কাদের চৌধুরীর গুডস হিলে টর্চার সেলের সাথে সম্পৃক্ত ছিলেন।  ট্রাইব্যুনালে সাকা চৌধরীর বিপক্ষে দেওয়া কয়েকজন সাক্ষী এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।

সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ শ.ম রেজাউল করীম চ্যানেল আই অনলাইনকে বলেছেন, শাকিলা ফারজানা চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার মসজিদে বোমা রাখার মামলার আসামী পক্ষের আইনজীবী হিসেবে বক্তব্য রেখেছেন।

‘শুধু তাই নয় বিএনপির চট্টগ্রাম কেন্দ্রীক নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া হরতাল অবরোধ, নাশকতা সংক্রান্ত মামলার আইনজীবী হিসেবে কাজ করতে দেখা গেছে’ বলেও জানান এ সিনিয়র আইনজীবী।

দেশে এর আগে জঙ্গিদের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে অনেক পেশার মানুষ জড়িত থাকলেও আইনজীবীদের জড়িত থাকার অভিযোগ এই প্রথম।

আইনজীবীদের সম্পৃক্ত থাকার অভিযোগের জবাবে রানা দাশ গুপ্ত বলেন, আমি এ বিষয়ে মোটেও অবাক হচ্ছিনা; কারন যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও জড়িত সেখানে আইনজীবী জড়িত থাকার অভিযোগের বিষয়ে আমি মোটেও বিচলিত নই।

শ.ম রেজাউল করীম এ বিষয়ে বলেন, আর একটি কথা মনে রাখতে হবে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সকল আসামীদের নির্দোষ বলে গণ্য করতে হবে। এখন পর্যন্ত তাদের দোষী সাবাস্ত হবার পরিস্থিতি তৈরি হয়নি। কারন তাদের বিরুদ্ধে এর আগে জঙ্গি সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায় নাই।

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বারের সদস্যপদ হারাবেন কিনা এমন প্রশ্নের জবাবে শ.ম রেজাউল করীম বলেন, এখন বার চলছে বিএনপি পন্থী আইনজীবীদের নেতৃত্বে, তারা ইতিমধ্যে ওই তিন আইনজীবীর পক্ষে মানববন্ধন করেছে। ফলে বলা যেতে পারে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণের প্রশ্নই ওঠেনা। আর যদি শাস্তির বিষয়টি আসে তবে তবে বলতে হয়, তারা কী শাস্তি পাবেন তা নির্ভর করছে আদালতের ওপরে।

  রানা দাশ গুপ্ত এ বিষয়ে বলেন, যদি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাদের বারের সদস্য পদ হারাতে হবে।

অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন সর্ম্পকে বিস্তারিত বিশেষ কোনো তথ্য পাওয়া না গেলেও তারা ব্যারিস্টার শাকিলা ফারজানার জুনিয়র হিসেবে কাজ করেন বলে জানান রানা দাশ গুপ্ত।

ব্যারিস্টার শাকিলা ফারজানা বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক। অন্য দুইজন অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন।

র‌্যাবের দাবি, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য তিন আইনজীবী চার ধাপে মনিরুজ্জামান ডনসহ কয়েকজনের অ্যাকাউন্টে নগদে এক কোটি আট লক্ষ টাকা জমা দিয়েছেন। এর মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা দিয়েছেন ৫২ লক্ষ টাকা। তিনি প্রথম ধাপে ২৫ লক্ষ ও পরবর্তী ধাপে ২৭ লক্ষ টাকা জমা দিয়েছেন। হাসানুজ্জামান লিটন ৩১ লক্ষ টাকা এবং বাপন দিয়েছেন ২৫ লক্ষ টাকা।

মনিরুজ্জামান মাসুদ ওরফে ডন হেফাজতে ইসলামের মামলা পরিচালনার বিষয়ে আসামিপক্ষের হয়ে শাকিলা ফারজানার সঙ্গে যোগাযোগ করতেন। মামলা পরিচালনার জন্য তিনি শাকিলাকে কিছু টাকা দিয়েছিলেন। পরে শাকিলা আবার ওই টাকা ডনের অ্যাকাউন্টে ফেরত দিয়েছিলেন বলে দাবি শাকিলার আইনজীবীদের।

গত বুধবার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

Tags: আইনজীবী আটকজঙ্গি অর্থায়নর‌্যাব
Previous Post

বন্দুকযুদ্ধে লাল পতাকা প্রধান মজিবুর নিহত

Next Post

লা লিগা মাঠে গড়াচ্ছে আজ

Next Post

লা লিগা মাঠে গড়াচ্ছে আজ

চলতি বছরে জাপানে বাণিজ্য ঘাটতি সর্বোচ্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT