চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটকের কয়েক ঘণ্টার মধ্যেই ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 পূর্বাহ্ন 10, মে 2018
in অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ডিস ব্যবসায়ী আব্দুল রাজ্জাক ওরফে ডিস বাবু খুন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আটক তিন ব্যক্তির মধ্যে ১ জন গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

নিহত ব্যক্তির নাম শাফায়াত হোসেন তামরিন ওরফে রানা (২৮)।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মশিউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, নিহত রানার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে।

তিনি বলেন, রানাকে নিয়ে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার ভোরের দিকে আফতাবনগরের এল ব্লকে অভিযানে যায়। সেখানেই রানার সহযোগীদের সঙ্গে গোলাগুলির হয় পুলিশের। গোলাগুলির এক পর্যায়ে বন্দুকযুদ্ধে রানা গুরুতর আহত হয়।

‘বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শাফায়াতকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিতে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম শাফায়াতকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ শাফায়াতকে মৃত ঘোষণা করেন।

বুধবার রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণ বাড্ডায় আব্দুর রাজ্জাক ওরফে বাবু (৩০) নামের এক ডিশ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এরপর মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার একপর্যায়ে পড়ে যায় তারা। পরে স্থানীয়দের ধাওয়ার মুখে মধ্য বাড্ডার একটি ভবনে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। এরপর পুলিশ তাদের ঘিরে ফেলে ও ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।

Tags: দুর্বৃত্তের গুলিবন্দুকযুদ্ধে নিহতলিড নিউজ
Previous Post

সামাজিক মাধ্যমে গুঞ্জন: প্রেমে মজেছেন আলিয়া-রণবীর

Next Post

শনিবারের মধ্যে বহিরাগতদের খুলনা ছাড়ার নির্দেশ

Next Post
খুলনা সিটি নির্বাচন

শনিবারের মধ্যে বহিরাগতদের খুলনা ছাড়ার নির্দেশ

হঠাৎ আঁধারে ঢাকল ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT