মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী ঘোষণায় আজ থেকে শুরু হচ্ছে ডেমোক্র্যাট পার্টির চার দিনের জাতীয় সম্মেলন।
ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ব্রাদারলি লাভ শহরের ওয়েল ফারগো সেন্টারে জাতীয় সম্মেলনের উদ্বোধন হবে।
এতে প্রাইমারি ভোটে জয়ী হিলারি ক্লিনটনকেই প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হবে। সম্মেলনের প্রথম দিনেই উপস্থিত থাকছেন ফার্স্টলেডি মিশেল ওবামা ও হিলারির প্রাইমারি প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স।
সম্মেলনের আগেই হিলারির মনোনয়ন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগে বিতর্কের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির চেয়ারপার্সন ডেবি ওয়াসারমান শুলজ।
তার বিরুদ্ধে অভিযোগ প্রাইমারি বাছাইয়ে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের বিপক্ষে হিলারিকে জেতাতে কাজ করেছেন তিনি।
এ বিষয়ে তার ও ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির কর্মীদের মধ্যে আদান-প্রদান হওয়া ১৯ হাজারেরও বেশী ই-মেইল ফাঁস করেছে উইকিলিকস।
ফাঁস হওয়া নথিতে দলটির ন্যাশনাল কমিটি ও বার্নি স্যান্ডার্সের মধ্যে বিভাজন পরিষ্কার হয়ে উঠেছে।









