চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ রমজানের চাঁদ দেখা যেতে পারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 16, মে 2018
in বাংলাদেশ
A A
রমজানে

১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজানের তারিখ নির্ধারণের জন্য আজ বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের গাণিতিক হিসাব বলছে, আজ সন্ধ্যা ৬টা ৫০ থেকে ৭টার মধ্যে দেশে রমজানের চাঁদ দেখা যাবে।

বুধবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার কথা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এফ আর সরকার।

তিনি জানান, গতকাল ৫টা ৪৮ মিনিটে নতুন চাঁদের জন্ম হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে চাঁদের বয়স যদি ১৯ থেকে ২০ ঘণ্টা হয় তাহলে সেটি দেখা যায়। সে হিসেবে আজ চাঁদের বয়স ২৪ ঘণ্টা পার হওয়ায় চাঁদ দেখা যাওয়ার কথা। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সবাই দেখতে না পারলেও হিসাব তা-ই বলছে।

তবে, এই চাঁদের অবস্থান এবং আকৃতি দৃষ্টি বিড়ম্বনার কারণ হতে পারে জানিয়ে এফ আর সরকার বলেন: ক্রিসেন্টটা খুব ছোট হবে। সেজন্য আমরা হয়তো সূর্য ডোবার পর পরই দেখতে পাবো না। আজ ৬টা ৫০ থেকে ৫৯ মিনিটে চাঁদ দেখা যেতে পারে।

‘চাঁদটি পশ্চিম দিগন্তের ১১ ডিগ্রি উপরে থাকবে। ১২ থেকে ১৫ ডিগ্রি উপরে থাকলে ভালো ভাবে চাঁদ দেখা যায়। তাই এবারের রমজানে খুব চিকন একটি চাঁদ দেখা যেতে পারে।’

সাধারণতঃ সৌদি আরবের পরদিন বাংলাদেশে রোজা শুরু হয়। সৌদি আরবে মঙ্গলবার চাঁদা না দেখা যাওয়ায় রোজা শুরু হচ্ছে বৃহস্পতিবার। সে হিসাবে বাংলাদেশে শুক্রবার রোজা শুরু হওয়ার কথা।

তবে, আকাশ পরিস্কার থাকলে আজ চাঁদ দেখা গেলে এশার নামাজের পর তারবীহ হবে, ভোররাতে সেহরি খেয়ে বাংলাদেশের মুসলিমরা বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন।

Tags: রমজানরমজানের চাঁদরোজা
Previous Post

৩০০ বছর পুরনো বিয়ের উপহার

Next Post

ইন্দোনেশিয়ায় এবার তলোয়ার নিয়ে পুলিশ স্টেশনে হামলা, নিহত ৫

Next Post
ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় এবার তলোয়ার নিয়ে পুলিশ স্টেশনে হামলা, নিহত ৫

কোটা আন্দোলনের দুই নেতাকে হত্যার হুমকিতে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT