চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ কোলে নিয়ে কাল ফেলে দিতে পারে: তসলিমা নাসরিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 পূর্বাহ্ন 14, আগস্ট 2015
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাংলাদেশ থেকে নির্বাসত লেখক তসলিমা নাসরিন এর জীবনের নানাদিক নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘নির্বাসিত’। আজকে (১৪ আগস্ট) কলকতায় মুক্তি পাচ্ছে ছবিটি।

‘নির্বাসিত’ সিনেমা নিয়ে তসলিমা নাসরিন তার ফেজবুক পেজে লিখেছেন, ‘১৪ আগস্ট নির্বাসিত মুক্তি পাচ্ছে কলকাতায়। আনন্দবাজার কিছুই লিখছে না এ নিয়ে। ছবিটা বানানোর আগে, যখন কেবল পরিকল্পনা চলছিল, তখন বড় বড় স্টোরি করেছিল আনন্দবাজার। ছবিটা বানানো শেষ হলো, আনন্দবাজার একটি বাক্য লেখেনি।’

‘ছবিটা শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেলো, আনন্দবাজার একটি শব্দ লেখেনি এ নিয়ে। এখন ছবিটা মুক্তি পাচ্ছে খোদ কলকাতায়, আনন্দবাজার একটি অক্ষর লেখেনি এ বিষয়ে। বাক স্বাধীনতার পক্ষে আনন্দবাজারে চমৎকার সম্পাদকীয় লেখা হয়। কিন্তু বাক স্বাধীনতার পক্ষের একটি বাংলা ছবি থেকে আনন্দবাজার মুখ ফিরিয়ে রইলো।

ছবিটি তার জীবনের ছায়া অবলম্বনে, যাকে আনন্দবাজার দু’দুবার আনন্দ পুরস্কার দিয়েছে। ছবিটি কৌশিক গাঙ্গুলি প্রযোজিত, যে এখনাকার বাংলা ছবি বানিয়েদের মধ্যে সবচেয়ে ভালো।

আনন্দবাজার বাংলা এবং বাঙালি নিয়ে কম তো করে না এমনিতে।

সৌরভ গাঙ্গুলিকে বঙ্গসন্তান বলেই তো ডেকেছে, ঝুম্পা লাহিড়ী আর অরুন্ধতী রায়কেও বাঙালি বলে চালবার প্রাণপণ চেষ্টা করেছে। এই আনন্দবাজার একটিবার ফিরেও তাকালো না শ্রেষ্ঠ বাংলা ছবিটির দিকে!

আমাকে বয়কট করেছে জানি, তাই বলে আমি ছিটেফোঁটা আছি যে ছবিটিতে, সেটিকেও বয়কট করতে হবে? জানি আনন্দবাজার আজ কোলে তুলে নিতে পারে, কাল ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। আমি মোটেও আনন্দবাজার নিয়ে ভাবছি না।

আমি ভাবছি ৫০ লক্ষ পাঠককে নিয়ে, যারা প্রতি সকালে আনন্দবাজার পড়ে। তাদের কত খবর থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আজ জানে না নির্বাসিত’র কথা, কারণ আনন্দবাজার তাদের জানায়নি। আনন্দবাজার যারা পড়ছে, তারা কিন্তু পিছিয়ে পড়ছে।’

Tags: তসলিমা নাসরিন
Previous Post

নিলয় হত্যা: আটক দুই ব্যক্তি আদালতে

Next Post

আমরা যে শিশুরা খুব কাছ থেকে গুলির শব্দ শুনেছিলাম

Next Post

আমরা যে শিশুরা খুব কাছ থেকে গুলির শব্দ শুনেছিলাম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট কমানো হবে না: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT