চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ইয়াসমিন ট্রাজেডি দিবস

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:06 অপরাহ্ন 23, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

১৯৯৫ সালের ২৪ আগস্ট। দিনাজপুরের দশ মাইল মোড় থেকে ভোরে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিল কিশোরী ইয়াসমিন। নিরাপদে যাতে ইয়াসমিন বাড়ি যেতে পারে সেজন্য স্থানীয় মুসল্লীরা তাকে তুলে দিয়েছিল একটি পুলিশ ভ্যানে। কিন্তু কিছু দূর যেতেই ব্রাক স্কুলের সামনে ইয়াসমিনের ধর্ষণ করে পিক আপ ভ্যান থেকে ফেলে দিলে মৃত্যু হয় কিশোরী ইয়াসমিনের।

ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী কাজী হারেস জানান, মেয়েটা দিনাজপুর যাবে তো মেয়েটাকে সহযোগিতা করি। একটা পিকাপ এসে দাঁড়ালো। দাঁড়ানোর পর কে কি বলছে জানিনা। তবে পিকাপ ড্রাইভার অমৃতলাল ঐ মেয়েটাকে ধমকাধমকি করলো। ঐ ধমকা-ধমকি দেখে আমি আবার চলেেএলাম। রির্টান আসার পর বললাম কি হইছে?  তারা বলল, মেয়েটাকে আমরা গাড়িতে উঠে নিয়ে যেতে চাচ্ছি, মেয়েটা যাইতে চায় না।

ঘটনার ২ দিন পর ২৭ আগস্ট বিক্ষুব্ধ জনতা দোষীদের শাস্তি দাবি করলে পুলিশ নির্বিচারে গুলি ছোঁড়ে। ওই ঘটনায় নিহত হয় কয়েকজন। আহত হয় আরও শতাধিক মানুষ। ওই ঘটনায় পুলিশের গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি জানান, আমার পায়ে গুলি লেগেছিলো। আমাকে পুলিশ ভ্যানে পুলিশ ওঠাইয়ে নিছিল।

ওই ঘটনার পর নিরাপত্তার কারণে ইয়াসমিন হত্যা মামলাটি স্থানান্তর করা হয় রংপুরে। ইয়াসমিন হত্যা মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে দোষী পুলিশ কর্মকর্তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন রংপুরের বিশেষ আদালত। নারী নেত্রী ও ইয়াসমিন আন্দোলনের অন্যতম নেত্রী মনোয়ারা সানু বলেন, আমরা চাইনা এভাবে কেউ ধর্ষিতা হয়ে মারা যাবে। এটা আমাদের বাংলাদেশের সমাজে চাইনা; গোটা বিশ্বের সমাজেও চাইনা। আমরা চাই আর কোনো নারী যেন ইয়াসমিন হয়ে মারা না যায়।

২৪ আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন সংগঠন। কিন্তু নারী নির্যাতন বন্ধ না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন ইয়াসমিনের মা ও নারী সমাজ। নিহত ইয়াসমিনের মা শরীফা বেগম বলেন, কেউ আমার খোঁজ খবরও নেয়না কিছু নেয় না। যখন এই মৃত্যুবার্ষিকী আসে তখন সাংবাদিকরা আসে।

ইয়াসমিনের পরিবার এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিনব্যাপী দোয়া মাহফিল, কবর জিয়ারত ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমি কিভাবে কি করি কেউ কোন খোঁজ খবর নেয় না।

এ ঘটনার পর থেকে প্রতি বছর ২৪ আগস্ট পালিত হয় ‘ইয়াসমিন ট্রাজেডি’ দিবস। দিনটিকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন সংগঠন।

Tags: দিনাজপুর
Previous Post

ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী খুন

Next Post

সিরিয়ায় আবারো প্রাচীন সভ্যতা ধ্বংস করল আইএস

Next Post

সিরিয়ায় আবারো প্রাচীন সভ্যতা ধ্বংস করল আইএস

ক্লার্ককে শেন ওয়ার্নের বিশেষ সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT