চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজীবন সম্মাননা প্রাপ্তিতে সুবীর নন্দীর উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘দিন যায় কথা থাকে’ এবং ‘পাখিরে তুই দূরে থাকলে’র মতো আধুনিক এমন জনপ্রিয় অসংখ্য বাংলা গানের সঙ্গে জড়িয়ে আছে প্রবীন কণ্ঠশিল্পী সুবীর নন্দীর নাম। সংগীতের এই গুণী ব্যক্তিত্বের হাতে এবার উঠছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর আজীবন সম্মাননা।

গেল বছর আয়োজিত ১২তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৬ এর আজীবন সম্মাননা তুলে দেয়া হয়েছিলো সংগীতশিল্পী মো. খুরশীদ আলমকে। আর এবার সম্মাননা জানানো হচ্ছে গুণী শিল্পী সুবীর নন্দীকে। যে সম্মান প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্যাড রোমান্টিক ঘরানার এই সংগীত ব্যক্তিত্ব।

‘সুস্থ সংগীতের বিকাশ’- এই লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৩তম আসর। এবার আয়োজনটি হচ্ছে হবিগঞ্জের ‘দ্য প্যালেস’ হোটেলের উন্মুক্ত চত্বরে। সেখানেই সুবীর নন্দীর হাতে তুলে দেয়া হবে আজীবন সম্মাননা।

‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৩তম আসর থেকে যোগ হচ্ছে একটি বিশেষ চমক! দুই যুগেরও অধিক সময় যাদের সংগীত জগতে বিচরণ তাদের নিয়ে এবারের আসর থেকে শুরু হবে ‘গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ড’। ছয় ক্যাটাগরিতে দেয়া হবে এই পুরস্কার। এছাড়া আজীবন সম্মাননাসহ ১৬টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কারতো থাকছেই।

রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, গীতিকার, সংগীত পরিচালক, মিউজিক ভিডিও, কাভার ডিজাইন, সাউন্ড ইঞ্জিনিয়ার, আধুনিক গান, ব্যান্ড, নবাগত, ছায়াছবির গান এবং উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ) বিভাগগুলো ছাড়াও ‘গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ডস’-ক্যাটাগরিতে থাকছে- রবীন্দ্র, নজরুল, লোক, ছায়াছবি, আধুনিক ও গোল্ডেন মেকার।

এবারের অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন মমতাজ, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মিতালী মুখার্জি, চন্দনা মজুমদার, ফেরদৌস আরা, রেজওয়ানা চৌধুরী বন্যা, আফজাল হোসেন, কণা, মেহরীন, কোনাল, এলিটা, অনিমা রায়, নুসরাত ফারিয়া প্রমুখ। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৮-এর তিন ঘণ্টার জাঁকজমকপূর্ণ আয়োজনটির উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় আছেন ইজাজ খান স্বপন।

ছবি: তানভীর আশিক

Tags: অনিমা রায়আফজাল হোসেনএলিটাকণাকুমার বিশ্বজিৎকোনালচন্দনা মজুমদারচ্যানেল আইনুসরাত ফারিয়াফাহমিদা নবীফেরদৌস আরামমতাজমিতালী মুখার্জিমেহরীনরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসামিনা চৌধুরীসুবীর নন্দী
Previous Post

ছাত্রলীগ থেকে ছাত্র ইউনিয়নে যোগ দেওয়ায় এক শিক্ষার্থীকে মারধর

Next Post

গায়িকা হয়ে আসছেন নোরা, গাইবেন আরবিতে!

Next Post

গায়িকা হয়ে আসছেন নোরা, গাইবেন আরবিতে!

বাংলাদেশে আসছে বিখ্যাত তুর্কি সিরিয়াল ‘জান্নাত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT