চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজিজুর রহমানের উন্নত চিকিৎ​সার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 21, মে 2017
in বিনোদন
A A
চিত্র পরিচালক আজিুজুর রহমান

চিত্র পরিচালক আজিুজুর রহমান

প্রখ্যাত চিত্রপরিচালক আজিজুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎ​সাধীন আছেন। এরই মধ্যে তিনি নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। এ অবস্থায় উন্নত চিকিৎ​সার জন্য তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যেতে হবে।

আজিজুর রহমানের স্ত্রী শারমিন রহমান এখন আছেন হাসপাতালে। তিনি বলেন, ‘আজিজুর রহমানের বয়স এখন ৭৮। শারীরিক অবস্থা এতটাই নাজুক যে দেশে তার হার্টের ভালভ স্থাপন করা সম্ভব নয়। এ জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যেতে হবে। আর এই চিকিৎসা ব্যয় নির্বাহ করার মতো সচ্ছলতা আমাদের নেই। তাই আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।’

গত রোববার রাতে ধানমন্ডির বাসায় অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এখানে চিকিৎ​সকেরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

শারমিন রহমান জানান, গত বুধবার আজিজুর রহমানের অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু পরদিন থেকে আবার অবনতি হতে থাকে। তার হার্টের দুটি ভালভ নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় তার এনজিওগ্রামও করানো সম্ভব না। বর্তমানে হাসপাতালের এইচডিওতে রাখা হয়েছে।

আজিজুর রহমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসকের মতে, আজিজুর রহমানের জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম করতে হবে। কিন্তু শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত তার এনজিওগ্রাম করানো যাচ্ছে না। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তার হার্টে অস্ত্রোপচার করতে হবে। আজিজুর রহমানকে এখন হাসপাতালের এসডিইউতে রাখা হয়েছে।

চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান ৫৪টি ছবি নির্মাণ করেছেন। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো— ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তারবাড়ি’, ‘গড়মিল’, ‘সমাধান’।

Tags: আজিজুর রহমান
Previous Post

সুনামগঞ্জে সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ

Next Post

‘ভুল’ দলের বিপক্ষে জিতে ভারতীয়দের মাতামাতি

Next Post

‘ভুল’ দলের বিপক্ষে জিতে ভারতীয়দের মাতামাতি

অন্য পেশার তুলনায় সাংবাদিকদের মস্তিষ্ক কম সক্রিয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT