চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজকের শিক্ষার্থীরাই আগামীতে নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 04, এপ্রিল 2019
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আশায় ব্যক্ত হল, আজকের শিক্ষার্থীরাই আগামীদিনে বিশ্ব অঙ্গনে নেতৃত্ব দেবে বাংলাদেশকে।

অংশগ্রহণকারীর সংখ্যার বিচারে বাংলাদেশ তো বটেই, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি। বালক আর বালিকা, এ দুই ক্যাটাগরিতে অংশগ্রহণকারীর যে সংখ্যাটা এবার ছিল তা ২২ লাখ ৩৫ হাজার ৪১৪!

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরের এই আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপের নবম আসরের ফাইনালে চ্যাম্পিয়ন হয় সিলেটের জৈন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ গোলে হারায়।

পরে একই মাঠে বঙ্গমাতা গোল্ডকাপের অষ্টম আসরের ফাইনালে লালমনিরহাট পাটগ্রামের টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একমাত্র গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

মাঠে বসে বালিকাদের ফাইনাল ম্যাচ দেখার পর পুরস্কার মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এই টুর্নামেন্ট থেকেই আগামীর দক্ষ ক্রীড়াবিদ বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। জানালেন, এই আসরের সেরা খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পের পরিকল্পনা করছে সরকার।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ট্রফির পাশাপাশি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল তিন লাখ, রানার্সআপ দুই লাখ ও তৃতীয় স্থান অর্জনকারী দল পেয়েছে এক লাখ টাকা।

Tags: লিড স্পোর্টস
Previous Post

বিশ্বের প্রাচীনতম মধ্যযুগীয় মানচিত্র ‘মাপ্পা মুন্ডি’

Next Post

ইথিওপিয়ান এয়ারলাইন্স: পাইলটের শত চেষ্টায়ও রোধ করা যায়নি খাড়া পতন

Next Post
ইথিওপিয়া-উড়োজাহাজ দুর্ঘটনা-নোজডাইভ-ইথিওপিয়ান এয়ারলাইন্স

ইথিওপিয়ান এয়ারলাইন্স: পাইলটের শত চেষ্টায়ও রোধ করা যায়নি খাড়া পতন

গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT