চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আছেন মাহিও, তবে শান্তর বিপরীতে সালওয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 26, জানুয়ারি 2021
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, নারীদের ছবি ও সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেম, মারামারি কিংবা থ্রিলারের বাইরে গল্প নির্ভর সিনেমা বানাতে যাচ্ছেন ‘বসগীরি’-খ্যাত শামীম আহমেদ রনী। সময়ের ব্যস্ত এ নির্মাতার নতুন সিনেমা হতে যাচ্ছে ‘বুবুজান’। যেখানে আছেন মাহিয়া মাহি। তবে সিনেমায় শান্তর নায়িকা থাকছেন নিশাত সালওয়া।

নির্মাতা জানালেন, এ সিনেমার প্রেক্ষাপট নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ।

মঙ্গলবার বিকেলে চ্যানেল আই অনলাইনে নির্মাতা বলেন, পুরো সিনেমাটি হবে নারী নির্যাতনের প্রতিবাদ স্বরূপ। সিনেমার ট্যাগ লাইন ‘স্টপ ভায়োলেন্স এগেইনস্ট ওমেন’। ১৪ ফেব্রুয়ারি শুটিং শুরু করবো।

সিনেমাটির নায়ক শান্ত খান জানান, ‘বুবুজান’ সিনেমার কনসেপ্ট নিয়ে দীর্ঘদিন রনী ভাইয়ের সঙ্গে আলোচনা হয়েছে। নতুন করে তিনি আবার গল্প সাজাচ্ছেন। নায়কোচিত কোনো ব্যপার নয়, বরং অভিনয় দিয়ে স্ক্রিনে টিকে থাকতে হবে। আমার বিপরীতে থাকছে সালওয়া। তার সঙ্গে আলাপে মনে হয়েছে সে ভালো কাজের পাগল।

তবে দীঘির সঙ্গে ব্যাক-টু-ব্যাক সিনেমা হওয়ার কথা থাকলেও শুধুমাত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াঁভাই’ একটিতেই সীমাবদ্ধ থাকছেন বলে জানান শান্ত খান। তিনি বলেন, আপাতত দীঘির সাথে আর কাজ হচ্ছে না। কেন হচ্ছে না প্রযোজক-পরিচালক বলতে পারবেন।

নিশাত নাওয়ার সালওয়া জানান, গ্ল্যামার নির্ভর তিনটি সিনেমা আগেই করেছেন। এবার গল্প নির্ভর কাজ করতে যাচ্ছেন। বলেন, ‘বুবুজান’ এর গল্পটা শুনে মনে হয়েছে পরিকল্পনা মতো স্ক্রিনে হাজির হতে পারলেই একেবারে ভিন্ন কিছু হবে। তাছাড়া শান্তর সঙ্গে দেখা হয়ে কথা বলার পর তার আন্তরিকতা ও বিনয় মুগ্ধ করেছে। যদি কাজটি ঠিকভাবে হয়, তবে নারী নির্যাতনের বিপক্ষে সিনেমাটি শক্ত হাতিয়ার ও প্রতিবাদ হিসেবে গণ্য হবে।

শোনা যায়, সিরাজগঞ্জের নির্যাতিত পূর্মিণা রানী শীলের ঘটনা অবলম্বনে বুবুজান নির্মিত হবে। তবে এ নামের কোনো নারীর ঘটনা নয় বা কোনো সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি হচ্ছে না।

পরিচালক রনী বলেন, সিনেম্যাটিক ভাবে ‘বুবুজান’ এর গল্প তৈরি হচ্ছে। মাহিয়া মাহি হবেন ‘বুবুজান’। আমার কাহিনীতে চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন দিল। নতুন এ বুবুজান’র সঙ্গে পূর্ণিমা নামের মেয়ের কোনো সম্পর্ক নেই।

Tags: নায়কনায়িকানিশাত নাওয়ার সালওয়াপূর্ণিমাপ্রতিবাদমাহিলিড বিনোদনশান্তশান্ত খানশাপলা মিডিয়াশামীম আহমেদ রনীসালওয়াসিনেমাসেলিম
Previous Post

৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

আইপিএলের জন্য পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

Next Post
ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লোগো, কালো পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের জন্য পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

চ্যানেল আই অনলাইন এর স্বাস্থ্য ব্লগের জন্য স্বাস্থ্য বিষয়ক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃতের সংখ্যা কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT