চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আচরণবিধি লঙ্ঘন: শামীম ওসমানকে সর্তক করতে ইসি’র নির্দেশ

সোমা ইসলাম by সোমা ইসলাম
8:35 অপরাহ্ন 17, নভেম্বর 2016
in নারায়ণগঞ্জ, রাজনীতি
A A
নারায়ণগঞ্জ সার্কিট হাউজে প্রার্থী ঘোষণার দিন এমপি শামীম ওসমান ও নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ সার্কিট হাউজে প্রার্থী ঘোষণার দিন এমপি শামীম ওসমান ও নেতাকর্মীরা।

নির্বাচনী ডামাঢোল শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে সর্তক করে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

দলীয় কার্যালয় ব্যবহার না করে সার্কিট হাউজে বর্ধিত সভা ডেকে প্রার্থী ঘোষণা বেআইনী বলে রিটার্নিং অফিসারসহ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছে ইসি। কীভাবে এমন ঘটলো টেলিফোনে রিটার্নিং অফিসারের কাছে তাও জানতে  চেয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।

১৪ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন সার্কিট হাউজে বর্ধিত সভা করে প্রার্থী তালিকা ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান।

নির্বাচন কমিশন বলছে, সার্কিট হাউজে প্রার্থী ঘোষণা আইনের লঙ্ঘন। যে যত বড়ই হোক না কেন ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসি।

মো: শাহনেওয়াজ বলেন, ‘এটা অবশ্যই বেআইনী কাজ হয়েছে। এই বিষয়গুলো যারই নজরে আসুক তাদের সবাইকে আমি অনুরোধ করবো তারা যেন সাথে সাথে আমাদের রিটার্নিং অফিসার বা আমাদেরকে জানাতে পারেন।’ec_shahnewaz

তিনি আরো বলেন, ‘বারবার বলেছি যে পর্যায়ের লোকই হোক না কেন সার্কিট হাউস, ডাক বাংলাে বা সরকারী প্রতিষ্ঠানে কোনোরকম প্রচারণার কাজ বা নির্বাচনী কাজ করতে পারবে না। আমােদর কড়া নির্দেশ রয়েছে সাথে সাথে যেন অ্যাকশন নেয়া হয়। ডিসি, এসপি আছে এবং আইনশৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছে তাদের অবশ্যই বলে দেব যে এগুলো যেন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে।’

narayangonj
নারায়ণগঞ্জ সার্কিট হাউজে প্রার্থী ঘোষণার দিন নেতাকর্মীরা।

নির্বাচন যেন কোনভাবেই বিতর্কিত না হয় সেজন্য টেলিফোনে কর্মকর্তাদের সতর্কও করে দেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। টেলিফোনে নারায়ণগঞ্জের এক কর্মকর্তাকে তিনি বলেন, ‘একটা নোটিশ দিয়ে দেন। আগে থেকে না হলে পরে সামলানো যাবে না। যদি এটিা নজরে আসে যে সেখানে (সার্কিট হাউজ বা সরকারী প্রতিষ্ঠানে) এমপি সাহেব প্রচারণা চালাচ্ছে তাহলে এগুলো সব বাধা দেবেন। যতো খাতিরের হোক বাধা দেবেন।’

যদি কেউ কারো হয়ে আইন ভাঙ্গার চেষ্টা করে তাহলে নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পিছপা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Tags: নারায়ণগঞ্জ-নির্বাচনশামীম ওসমান
Previous Post

নাফিস-মুশফিকদের লক্ষ্য ১৭৬

Next Post

সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে গণতন্ত্রের বিকাশ ও উন্নয়ন সম্ভব হবে না

Next Post
সাংবাদিক হত্যা ও নির্যাতন, বাংলাদেশ

সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে গণতন্ত্রের বিকাশ ও উন্নয়ন সম্ভব হবে না

ঢাকা লিট ফেস্ট: যাপিত জীবনের অনন্য সম্মিলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT