চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঘাতটা বুঝতে পারছি তবে সহিংসতা গ্রহণযোগ্য নয়: ম্যাক্রোঁ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 01, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তিনি বুঝতে পারছেন মহানবীর ব্যঙ্গচিত্র দেখে মুসলমানরা আঘাত পেয়েছেন। কিন্তু তার কারণে কোনো সহিংসতা গ্রহণযোগ্য নয়। 

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জানি ব্যঙ্গচিত্র করলে মানুষ আঘাত পেতে পারে। তাই বলে সহিংসতাকে কখনো সমর্থন দিবো না।’

‘‘আমাদের স্বাধীনতা ও অধিকার রক্ষার দায়িত্ব আমাদেরই।’’

নিস শহরের চার্চে ছুরি নিয়ে হামলা চালিয়ে তিনজনকে হত্যার ঘটনার পেছনে বাইরের কারো সমর্থন আছে কিনা- তা খোঁজার চেষ্টা করছে ফ্রান্সের কর্তৃপক্ষ।

সেপ্টেম্বরের শুরুতে সাপ্তাহিক চার্লি হেবদোতে মহানবীর ব্যঙ্গচিত্র হওয়ার পরই বিতর্কের মুখে পড়ে ফ্রান্স।  কয়েকদিন পর সেই ব্যঙ্গচিত্র দেখিয়ে ক্লাসে আলোচনা করায় স্যামুয়েল প্যাটি নামের একজন শিক্ষকের শিরশ্ছেদ করে উগ্রপন্থী এক মুসলিম যুবক। তার কয়েকদিন পরই ঘটে নিস শহরের চার্চে হামলা।

ক্লাসে ব্যঙ্গচিত্র দেখানোয় শিক্ষক স্যামুয়েল প্যাটির শিরশ্ছেদের ঘটনার পর ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স কখনো ব্যঙ্গচিত্র করার অধিকার ছাড়বে না।

তার এই বক্তব্যের পরে মুসলিম বিশ্বে প্রতিবাদ আরো তীব্র হয়। ওই দুই হামলার আগেও ম্যাক্রোঁ ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে নতুন কঠোর অভিযানের প্রতিশ্রুতি দেন। যা বিশ্বজুড়ে মুসলমানদের কাছ থেকে বিতর্ক ও নিন্দার ঝড় তোলে।

ফ্রান্সে ব্যঙ্গচিত্রের ঘটনায় আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মালি, মরিতানিয়া, লেবাননসহ বিভিন্ন মুসলিম দেশে শুক্রবার বিক্ষোভ হয়।

হামলার শঙ্কায় প্রবাসে থাকা ফ্রান্সের নাগরিকদের সতর্ক করে বার্তা পাঠানো হয়েছে। 

Tags: ইমানুয়েল ম্যাঁক্রোধাক্কাফ্রান্সসহিংসতা
Previous Post

মেসিকে ‘পরিচালনা’ করতে পারতেন না সেতিয়েন

Next Post

পায়েল হত্যায় হানিফ পরিবহনের ৩ জনের মৃত্যুদণ্ড

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পায়েল হত্যায় হানিফ পরিবহনের ৩ জনের মৃত্যুদণ্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্তের তুলনায় সুস্থতার হার বেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT