চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগে আমরা বলতাম, এখন ওরা বলে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 07, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্ব অঙ্গনে পা রাখার পর থেকে একটু একটু করে এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রেষ্ঠত্ব অর্জন না করতে পারলেও এখন যেকোনো দলকে হারানোর সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশের ক্রিকেট যে অনেকদূর এগিয়েছে কথাটা এখন শুধু বাংলাদেশের মানুষই বলে না, বাইরের মানুষও বলে এবং সেটা অন্যরা এখন বাংলাদেশিদের ডেকে ডেকেই বলে।

চলতি বিশ্বকাপের মিশন শুরুর আগে থেকেই দলের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। প্রথম দুটি ম্যাচ মাঠে বসে দেখেছেন। বিশ্বকাপের দেশে পা রেখে এবার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে তার। সেই নতুন অভিজ্ঞতা হল- এখন অন্যরা তাকে ডেকেই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি কথা বলছেন।

ইংল্যান্ড থেকে শুক্রবার দেশে ফিরেছেন নাজমুল হাসান। দেশে ফিরে নিজের বাসভবনে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। সেখানেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন বোর্ড সভাপতি।

নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে তিন বিভাগে টেক্কা দিয়ে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প পুঁজি নিয়েও শেষপর্যন্ত লড়াই করে। টাইগারদের এমন লড়াকু মনোভাবটাই নজর কেড়েছে বিশ্বের।

সেই কথা উল্লেখ করে নাজমুল হাসান বললেন, ‘খেলার পর থেকে আমি দেশে ফেরার আগ পর্যন্ত যত জনের সঙ্গে দেখা হয়েছে, প্রত্যেকে বাংলাদেশ দলের প্রশংসা করেছে। তারা এটা বলছে যে, এর আগে কখনো বাংলাদেশকে এতটা আত্মবিশ্বাসী দল মনে হয়নি তাদের। এটা ওরা স্বীকার করছে। সুতরাং এখন পর্যন্ত পাওনা এটুকুই।’

সাউথ আফ্রিকাকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ লড়াই। এখন সবমিলিয়ে বাংলাদেশ দল নিয়ে একটা আলাদা রব উঠেছে। এই ম্যাসেজটা কীভাবে, কতদূর ছড়িয়েছে বা বিসিবি প্রধান হিসেবে আপনার আগের বা এখনকার অবস্থা থেকে কীভাবে নিয়েছেন?

এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘আমরা একটা কথা আগেও বলেছি, বাংলাদেশ দল উন্নতি করেছে। কিন্তু আমরা এখনো বেস্ট দল হইনি। ওই জায়গায় আমাদের এখনো কমতি আছে। আর এটা আমাদের মানতেই হবে। আমরা এখনো সেরা দল না। তবে আমরা যেকোনো দলকে হারানোর সক্ষমতা রাখি। দুইটা দুই জিনিস।’

আগের দলগুলোর চেয়ে এবারের দল এগিয়ে উল্লেখ করে বোর্ড সভাপতির বক্তব্য, ‘অন্যান্য বিশ্বকাপের চেয়ে এবারের দলটা অনেকবেশি ভারসাম্যপূর্ণ। তাদের আত্মবিশ্বাস আছে এবং সামর্থ্যও আছে। সেদিক থেকে চিন্তা করলে দলটা ভালো এবং সেটা আমরা বলছিলাম। কিন্তু এখন ওখানে গিয়ে যেটা দেখছি, প্রত্যেকটা দেশ একটা কথাই বলছে, ওদের কাছে এটাকে একটা নতুন বাংলাদেশ মনে হচ্ছে। সকলেই বলে, যার সাথে দেখা হয়, সে-ই বলে এটা নতুন বাংলাদেশ, যারা যে কাউকে হারাতে পারে। আগে কথাটা আমরা বলতাম এখন ওরা বলে।’

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Tags: নাজমুল হাসানবাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
Previous Post

ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু

Next Post

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

Next Post

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT