চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের জীবনকে মিস করেন প্রেসিডেন্ট ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 28, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A
ইরানের ওপর নিষেধাজ্ঞা

ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝুড়িতে বড় ধরনের কোনো আইনি জয় নেই। বরং রয়েছে কম অনুমোদনের হিসাব। সবমিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন প্রেসিডেন্টের কাজটি তার জন্য খুবই সহজ হবে। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এখন তিনি বুঝতে পারছেন, আসলে তার আগের জীবনই ভালো ছিল।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার আগের জীবনকে খুব ভালোবাসতাম, সেটার অনেককিছুই আমাকে বাদ দিতে হয়েছে। আগের জীবনের চেয়ে এখন অনেক বেশি কাজ করতে হচ্ছে। অথচ আমি ভেবেছিলাম হয়তো কাজটা সহজ হবে।

নিজের আগের জীবনকে প্রচণ্ড মিস করেন উল্লেখ করে তিনি বলেন, আমি কাজ করতে পছন্দ করি, কিন্তু এখানে অনেক কাজ।

প্রেসিডেন্সি পূর্ববর্তী স্বাধীনতাকেও মিস করেন তিনি। একই অনুভূতি ওভাল অফিসে কর্মরতদেরও। প্রায়শই তারা বলেন, তাদের মনে হয় হোয়াইট হাউজে একটি নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন তারা।

ট্রাম্প আরো বলেন, আমার পুরনো অফিসেও আমি খুব কমই প্রাইভেসি পেতাম। কারণ অনেক আগে থেকেই আমার খ্যাতি। কিন্তু এখানে ব্যক্তি গোপনীয়তার অভাব আরো বেশি, যা আমি আগে কখনো দেখিনি। হয়তো এটা খুবই আনন্দদায়ক, কিন্তু অসুবিধাটা হচ্ছে আপনাকে আপনার নিজস্ব গণ্ডির মধ্যেই থাকতে হচ্ছে। কারণ চারপাশে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা, ফলে কোথাও যাওয়ার সুযোগ নেই।

প্রেসিডেন্সি গ্রহণের পর থেকে ড্রাইভ করাটাও খুব মিস করেন ট্রাম্প। তিনি বলেন, আমি ড্রাইভ করতে পছন্দ করি, কিন্তু এখন ড্রাইভ করতেই পারি না।

Previous Post

‘স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র’

Next Post

কৃষকদের মতে হাওরে মহাবিপর্যয়ের কারণ

Next Post

কৃষকদের মতে হাওরে মহাবিপর্যয়ের কারণ

বাবার সম্মাননা বাংলাদেশকে ফিরিয়ে দিতে চান হামিদ মীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT