চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগুন সন্ত্রাসীদের রুখে দিতে যুবকদের কাজ করতে হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 22, ডিসেম্বর 2023
in ঢাকা
A A
আলোচনা সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা বসে আছেন, পেছনে ব্যানার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান বলেছেন, ‘যুবকরাই মহান স্বাধীনতা, ভাষা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। এরপর আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশে পা দিয়েছি। এখন কেউ আমাদের বাধাগ্রস্ত করতে চায়, চূড়ান্ত উন্নয়নকে থামিয়ে দিতে চায়। এজন্য দেশের উন্নয়নে আমাদের একসাথে লড়তে হবে।

তিনি বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া শিশুটির ছবি দেখলেই চোখে পানি এসে যায়। আজকেও এক ধরনের যুদ্ধ আছে, মানুষ পুড়ে মারার বিরুদ্ধে যুদ্ধ। আজকে আমরা নিজের অধিকার বাস্তবায়ন করতে চাই, উন্নয়ন যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাই। উন্নয়নের অগ্রযাত্রায় আমরা জয়ী হবোই, ইনশাআল্লাহ।

আজ শুক্রবার ‘শেখ হাসিনাতেই আস্থা’ শীর্ষক ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম ও জাতীয় যুব কাউন্সিলের যৌথ উদ্যোগে স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শান্তি  সংহতি ও উন্নয়নের লক্ষ্যে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কল্যাণপুরে ই লার্নিং অ্যান্ড আর্নিং সেন্টার অডিটোরিয়ামে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ৬৪ জেলা থেকে যুব কাউন্সিলররা সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন আব্দুল হামিদ খান বলেন, যুবকরাই এদেশের প্রাণশক্তি। দেশের টেকসই উন্নয়ন অব্যাহত রাখতে হলে শান্তি শৃঙ্খলা, যোগ্য নেতৃত্ব দরকার। শান্তি, সংহতি বাস্তবায়ন প্রয়োজন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের যুবদের ভূমিকা রাখতে হবে।

পরিচালক (অর্থ) আব্দুর রেজ্জাক খান বলেন, আজ থেকে ষাট বছর আগে যোগাযোগের মাধ্যম ছিল শুধুমাত্র নৌকা। এখন এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলসহ যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

বঙ্গবন্ধু গবেষক আফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। এখনও আজকের যুবকদের যুদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগুন সন্ত্রাসীদের রুখে দিতে কাজ করতে হবে যুবদের। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনাতেই আস্থা রাখতে হবে।

ই লার্নিং অ্যান্ড আর্নিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও যুব কাউন্সিলের নির্বাচিত সভাপতি মাসুদ আলম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেয়। এখনও তারা দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য আগুন সন্ত্রাস করছে। এটা করতে দেওয়া যাবে না। এজন্য যুবকদের এগিয়ে আসতে হবে। এছাড়া সারাদেশে উদ্যোক্তা তৈরির কাজ করতে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের ভূমিকা নিতে হবে। জাতীয় যুব কাউন্সিলের গেজেট প্রকাশ করে আমাদের কাজকে গতিশীল করতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা জেলার উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার, যুব কাউন্সিলের দপ্তর সম্পাদক জিয়াউল হক জিহাদসহ ২৭ জন যুব কাউন্সিলর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

Tags: যুব উন্নয়ন অধিদপ্তর
Previous Post

‘এনজিও সেক্টরে কাজ পেতে ভালো যোগাযোগ দক্ষতা জরুরি’

Next Post

সিনেমা ২০২৩: ইন্ডাস্ট্রি হিট শাকিব, অন্যরা যেমন ছিলেন

Next Post
বাংলাদেশি সিনেমার পোস্টার, শাকিব খানসহ বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা ২০২৩: ইন্ডাস্ট্রি হিট শাকিব, অন্যরা যেমন ছিলেন

ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের সঙ্গে শিশুদের ক্রিকেট প্রশিক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ এশিয়ার খেলোয়াড় দ্বিগুণ বাড়াতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT