চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে নতুন রাইড শেয়ারিং ‘ইজিয়ার’, যুক্ত হতে পারে সিএনজি ড্রাইভাররা

শাহাদাত হোসেন by শাহাদাত হোসেন
10:08 অপরাহ্ন 26, নভেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মাসে চালু হচ্ছে মোবাইল অ্যাপভিত্তিক নতুন রাইড শেয়ারিং সেবা ইজিয়ার। অ্যাপটি দিয়ে বাইকের পাশাপাশি গাড়িও বুকিং দেওয়া যাবে।

এক সংবাদ সম্মেলনে ইজিয়ার সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন এর উদ্যোক্তা প্রতিষ্ঠান ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের দুই পরিচালক রানা আহাদ এবং কামরুল হাসান ইমন।

অ্যাপটির উদ্যোক্তারা জানান, ডিসেম্বরের ১ তারিখ থেকেই অ্যাপটির মাধ্যমে পূর্ণাঙ্গভাবে সেবা দেওয়া হবে। এছাড়া আগামী বছরের শুরু থেকে প্রি-রিজার্ভেশনের মাধ্যমে দূর যাত্রার জন্য গাড়ি বুকিং দেওয়ার সুবিধা চালুর কথাও জানান তাঁরা।

কামরুল হাসান জানান, শুরুতে ঢাকার গ্রাহকদের জন্যই সেবাটি চালু করা হয়েছে। তবে চট্টগ্রামে সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে তাদের। আগামী বছরের মাঝামাঝি বন্দর নগরীতে ইজিয়ার চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অপর পরিচালক রানা আহাদ বলেন: ড্রাইভার অ্যাপটি আমরা কমপক্ষে ৭০০ ড্রাইভ পার্টনারের সঙ্গে আলোচনার ভিত্তিতে ডিজাইন করেছি। ফলে ড্রাইভাররা সহজেই যাত্রীর রিকোয়েস্ট গ্রহণ, যাত্রাপথে ম্যাপ দেখা কিংবা যাত্রা শেষে সহজেই মিটারে আসা ভাড়া জানতে পারবেন।

ইজিয়ার অ্যাপটি ইউজার ফ্রেন্ডলি করার জন্য যাত্রীদের মতামতের ভিত্তিতে ইউজার ইন্টারফেস ডিজাইন করা হয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে কামরুল হাসান ইমন জানান, সিএনজি স্কুটারের মালিকরা রাইড শেয়ারিং অ্যাপের আওতাভুক্ত হতে আগ্রহী হলে তাদেরও ইজিয়ার অ্যাপে যুক্ত করা হবে।

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে। কিছুদিনের মধ্যেই অ্যাপটির আইওএস সংস্করণ পাওয়া যাবে।

Tags: রাইড শেয়ারিং অ্যাপ
Previous Post

এবার গুঁতো বিতর্কে স্টোকসের সতীর্থ

Next Post

বিসিএস শিক্ষা ক্যাডার ও সমমর্যাদা বিতর্কের পক্ষে-বিপক্ষে

Next Post
বিক্ষোভকারীরা বেসরকারি শিক্ষা ক্যাডার ও সমমর্যাদা দাবি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস শিক্ষা ক্যাডার ও সমমর্যাদা বিতর্কের পক্ষে-বিপক্ষে

রাঘববোয়ালদের শাস্তি হলেই খেলাপি ঋণ কমবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT