চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার স্মরণে উৎসর্গ করা হবে। ২০২১ সালের আন্তর্জাতিক এই মেলার ফোকাল থিম হবে ‘কান্ট্রি বাংলাদেশ’।

সল্টলেক সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণে এসবিআই মিলনয়তনে সোমবার ‘বাংলাদেশ দিবস’ উদযাপন শেষে বইমেলা কমিটির সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ৪৫তম কোলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশের নাম ঘোষণা করেন।

এবারের বাংলাদেশ দিবস উদযাপনের মূল বিষয় ছিল ‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু ও সোনার বাংলার স্বপ্নের বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অগ্নিনির্বাপণ, জরুরী পরিষেবা এবং বনদপ্তর প্রতিমন্ত্রী সুজিত বসু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শামসুজ্জামান খান।

কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধু হলেন একটি আদর্শ ও স্বপ্নের নাম। যিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যাঁকে দেখে আরেক বিশ্ব নেতা ফিদেল ক্যাষ্ট্রো বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু আজ তোমাকে দেখে আমার মনে হলো তুমি হিমালয়ের চেয়েও অনেক বড়মাপের নেতা’।
তিনি বলেন, ক্যাষ্ট্রোর সেই হিমালয়ের চেয়েও বড় নেতার জন্মশতবার্ষিকী পালনের জন্য বাংলার সর্বস্তরের মানুষ অপেক্ষা করে আছেন।

শামসুজ্জামান খান জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন: বঙ্গবন্ধুর পিতা পুত্র মুজিবুরকে তখন প্রতিদিন চারখানা দৈনিক পত্রিকা কিনে দিতেন, কারণ বাবা বুঝতে পেরেছিলেন মেধা-মননে তাঁর এই ছেলেটি একদিন বড় রাজনীতিবিদ হবে। সত্যিই পিতার সেই ভাবনার ছেলেটি আজ হয়েছেন বাংলার ‘বঙ্গবন্ধু ও জাতির জনক শেখ মুজিবুর রহমান’, হয়েছেন দেশনেতা থেকে বিশ্বনেতা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড.আবুহেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশের সংস্কৃতি ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী, বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক অধ্যাপক গৌতম ভদ্র ও দুই দেশের প্রকাশনা সংস্থার কর্মকর্তাবৃন্দ। সেমিনার শেষে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এদিকে ‘বাংলাদেশ দিবস’ উদযাপনের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে ১২ দিনব্যাপী ৪৪তম কোলকাতা আন্তর্জাতিক বইমেলা। শেষ দিনেও বই মেলায় ব্যাপক ভীড় ছিল। এদিনেও পাঠকরা প্রতিবেশী বাংলাদেশের লেখকদের অনেক বই কিনেছেন।

সূত্র: বাসস

Tags: কলকাতা আন্তর্জাতিক বইমেলাজন্মশতবার্ষিকী
Previous Post

৩৫ বছর পর একসঙ্গে কমল-রজনীকান্ত?

Next Post

বাংলাদেশ সড়ক পরিবহন বিল’২০ সংসদে পাস

Next Post

বাংলাদেশ সড়ক পরিবহন বিল’২০ সংসদে পাস

পলাশ মাহবুবের ছবি, বই মেলায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বই নিয়ে মেলায় পলাশ মাহবুব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT