বিএনপি যতোই বিরোধিতা করুক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেড়শো’ আসনেই ইভিএম-এ ভোট হবে। ওদিকে সরকার নাখোশ হলেও সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। এমনটাই জানালেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেছেন, দলীয় বা নির্দলীয় যে সরকারই হোক ভোট হবে ইসির অধীনে। আর সেই ভোটে আসবে বিএনপি।








