চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী দুই বছরের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে: সাঈদ খোকন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A

জনসাধারণ সচেতন হলে আগামী দুই বছরের মধ্যে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসন সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহম্মাদ সাঈদ খোকন।

সোমবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, রাজধানীতে একদিনে সাড়ে ৪ হাজার গণপরিবহন নামানো সম্ভব নয়। এক কোম্পানির পক্ষে এটা কেনাও সম্ভব নয়। এ জন্য কিছুটা সময় দরকার হবে। তবে রাজধানীর সড়ক নিরাপদ করতে, যানজট নিরসনে এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নাগরিক সচেতনতা প্রয়োজন।

তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে অনেক সড়ক দুর্ঘটনা কমে যাবে। তারা যদি নিয়ম মেনে গাড়ি পার্কিং ও ওঠানামা করেন তাহলে যানজট অনেকটা কমে আসবে।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত কমিটির প্রজ্ঞাপন রোববার জারি করে মন্ত্রণালয়। মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ১০ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়।

কমিটিতে ডিএনসিসির প্যানেল মেয়রকে যুগ্ম-আহ্বায়ক এবং বিআরটিএ, বিআরটিসি ও রাজউক চেয়ারম্যানসহ ডিএমপি কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালককে সদস্য করা হয়েছে।

কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে নিয়মিতভাবে অবহিত করতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব খন্দকার রাকিবুর রহমান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

‘সংবাদ ও নিজেকে কখনো বাণিজ্যিক করেননি সাংবাদিক প্রণব সাহা’

Next Post

‘চারদলীয় জোটের শাসন দীর্ঘায়িত করতেই ২১ আগস্ট হামলা’

Next Post

‘চারদলীয় জোটের শাসন দীর্ঘায়িত করতেই ২১ আগস্ট হামলা’

ওয়াশিংটনে ফিলিস্তিনি মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT