চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী তিন দিন তাপদাহ আরো বাড়তে পারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 23, মে 2017
in পরিবেশ
A A

তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশ। আগামী তিন দিন তাপদাহ আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গরমের কারণে জ্বর-ডায়রিয়া-হামসহ নানা রোগব্যাধী দেখা দিচ্ছে।

রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে তাপদাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিস ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম। মঙ্গলবার রাজশাহীতে সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

লোডশেডিং এবং তীব্র তাপদাহে বিপর্যস্ত চট্টগ্রামবাসী। সকাল ১১টায় চট্টগ্রামে ৩৪ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে এই তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস।

তাপদাহের কারণে ছড়িয়ে পড়ছে জ্বর, ডায়রিয়াসহ নানা রোগ ব্যাধি। গরমে অতিষ্ট হয়ে উঠেছে রংপুরসহ উত্তরাঞ্চলের জনজীবন। রংপুর বিভাগের তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রিতে ওঠা নামা করছে। গরমের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন,  খুলনা অঞ্চলে প্রচণ্ড গরমে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস জানায়, আগামী তিনদিন পর তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে সোমবার রাতভর বৃষ্টিতে সিলেটে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। সকালের দিকে তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াস থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ৩০ ডিগ্রীতে পৌঁছে যায়।

গরমে জ্বর হামসহ নানা ধরনের রোগব্যাধি থেকে বাঁচতে বেশী বেশী পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ নজর দেয়ার পরামর্শ তাদের।

বিস্তারিত দেখুন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট: 

Tags: আবহাওয়া অফিসলোডশেডিং ও তাপদাহ
Previous Post

রেইনট্রিতে মদ এলো কীভাবে তা জানে না কর্তৃপক্ষ

Next Post

সস্ত্রীক আটক বার্সার সাবেক প্রেসিডেন্ট

Next Post

সস্ত্রীক আটক বার্সার সাবেক প্রেসিডেন্ট

আগামী জাতীয় সংসদ নির্বাচনের খসড়া রোডম্যাপ প্রকাশ, থাকছে আগাম নির্বাচনের প্রস্তুতিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT