চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামীর তারকা তাহসান কন্যা রাইসা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 04, জানুয়ারি 2018
in বিনোদন
A A
যদি একদিন

পুরোনাম আফরীন শিখা রাইসা হলেও সবাই তাকে রাইসা নামে ডাকে, বয়স মাত্র ৯ বছর। পড়ছে আজিমপুর গ্রিনলাইন স্কুলে। এর মধ্যে কয়েকটি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছে। তবে এই রাইসার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে রাজকীয়ভাবে। অডিশন দিয়ে ৪৭ জনকে টেক্কা দিয়ে নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি এক দিন’ ছবিতে সুযোগে পেয়েছে সে।

ছবির নির্মাতা রাজ বলেন, রাইসা অনেক মেধাবী। তাকে আমরা কয়েক দফায় অডিশন নিয়ে সিনেমার জন্য বাছাই করেছি। সেই হবে আমার পঞ্চম ছবির প্রাণ। ছবিতে রাইসার চরিত্রের নাম থাকবে রূপকথা, তাহসান ভাইয়ের মেয়ের চরিত্রে অভিনয় করবেন। এই ছবির প্রধান চরিত্র সেই। আমি মনে করি ছবিটি মুক্তির পর এই চরিত্রটিই প্রধান চমক হয়ে ধরা দেবে দর্শকদের কাছে। রাইসা হয়ে উঠবে আগামীর তারকা।

নির্মাতা রাজ জানালেন, ছবিতে রাইসাকে সঠিকভাবে উপস্থাপনের জন্য তাকে দিয়ে গ্রুমিং করাচ্ছি। এখন সে সাইকেল চালানো শিখেছে। যেটা তার চরিত্রের জন্য খুবই দরকারি। ছবিতে রাইসাকে দেখা যাবে সাত বছর বয়সী মেয়ের চরিত্রে। রাইসা জানায়, তার প্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার অভিনয় তাকে মুগ্ধ করে। তার ভাষায় বলে, তিশা আপু আমার জান। তার অভিনয়, নাটক সিনেমা আমার মিস হয় না।

‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। তার পরিচালিত এই ছবিতে অভিনয় করবেন ঢাকা অ্যাটাক খ্যাত অভিনেতা তাসকিন, সাবেরি আলম। আর তাহসানের বিপরীতে কে অভিনয় করবেন সেটা এখনই বলতে রাজি নন নির্মাতা। শুটিং শুরু আগে নায়িকার নাম জানিয়ে চমক দিতে চান রাজ।

তারকাবহুল ‘যদি একদিন’ ছবিটির শুটিং আসছে ৬ জানুয়ারি থেকে শুরু হবে বলে আভাস দেন নির্মাতা। এখন শুধু নায়িকা কে হচ্ছেন, তার জন্য অপেক্ষা।

Tags: তাহসাননুসরাত ইমরোজ তিশাযদি একদিনরাইসারাজ
Previous Post

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মুনরো, সোধির ইতিহাস

Next Post

বর্তমান সরকারের মেয়াদেই ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ব: মোস্তফা জব্বার

Next Post
moshtofa jabbor

বর্তমান সরকারের মেয়াদেই 'ডিজিটাল বাংলাদেশ' গড়ব: মোস্তফা জব্বার

দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভারের উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT