চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামীকাল বিনিয়োগ বান্ধব মুদ্রানীতির ঘোষণা

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
5:03 অপরাহ্ন 25, জুলাই 2017
in অর্থনীতি
A A

মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে আগামীকাল উৎপাদনমুখী ও বিনিয়োগবান্ধব মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ছয় মাসের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। গত মুদ্রানীতির মত এবারও সতর্কতা অবলম্বন করেই মুদ্রানীতি ঘোষণা করা হবে। তবে ঋণ প্রবাহ কিছুটা বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ খবর জানা গেছে।

তবে অর্থনীতিবিদরা মনে করছেন, এবার মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন কিছুটা কঠিন হতে পারে। তাদের মতে, মুদ্রানীতিতে কতগুলো চ্যালেঞ্জ রয়েছে যেমন, বর্তমানে রপ্তানি আয় ও রেমিটেন্স কমতির দিকে। চলতি হিসাবের ভারসাম্য ঋণাত্মক। এসবের প্রেক্ষিতে কিভাবে রপ্তানি ও রেমিটেন্স বাড়ানো যায়- সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দিকে নজর দিতে হবে। এছাড়া মুদ্রা বিনিময় হার নিয়েও চিন্তা-ভাবনা করা উচিত। টাকার অবমূল্যায়ন হবে কি-না সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ মুদ্রানীতিতে এসব বিষয়ে নজর দেয়া না হলে প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশে পৌঁছাবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, এবারের বাজেটে ১ লাখ কোটি টাকার উপরে ঘাটতি ধরা হয়েছে। তবে ভ্যাট আইন স্থগিত হওয়ার কারণে তা বেড়ে ১ লাখ ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা হতে পারে। কিন্তু বাজেট পাশের সময় এই বিশাল ঘাটতি নিয়ে তেমন কিছু জানাননি অর্থমন্ত্রী। তাই এত ঘাটতি কিভাবে পূরণ হবে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আবার মুদ্রা সরবরাহের মাধ্যমে যদি ঘাটতি পূরণ করা হয়, তাতেও সংকট দেখা দিতে পারে।

মুদ্রানীতিকে নমনীয় হতে হবে বলে মন্তব্য করে এই অর্থনীতিবিদ বলেন, এবারের মুদ্রানীতিকে হতে হবে যথেষ্ট নমনীয়। যেটাকে সংকুলানমূলক বলা যেতে পারে। অর্থাৎ যখন যে পরিস্থিতির উদ্ভব হবে, তখন সেটাকে সেভাবে সামাল দিতে হবে।

ইব্রাহিম খালেদ বলেন, মুদ্রানীতির মূল লক্ষ্যই হলো মূল্যস্ফীতি, ও মুদ্রাস্ফীতি ঠিক রাখা। এবারের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। এই হার ধরে রাখা যাবে কি-না বা অতিক্রম হবে কি-না, সে বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তবে মনে হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাটা কঠিন হয়ে পড়বে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য পূরণ করাকে নতুন মুদ্রানীতিতে প্রাধান্য দেয়া হবে। এছাড়া সতর্কতামূলক অবস্থান বজায় রেখে এবং বিনিয়োগ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি সহনীয় রাখাকেও বেশি গুরুত্ব দেয়া হবে।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। আর গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে আটকে রাখার আশা করা হয়েছে।

ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল আই অনলাইনকে বলেন, এবারের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্য কিছুটা বাড়িয়ে ১৭ শতাংশ করা হতে পারে। যা জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতিতে ধরা হয়েছিল ১৬ দশমিক ৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, গত মে পর্যন্ত এ খাতে ঋণ বেড়েছে ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়াস থেকে প্রতি ৬ মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সে ধারাবাহিকতায় মুদ্রানীতির কৌশল প্রণয়নে চলতি জুলাই মাসের শুরু থেকেই ব্যবসায়ী, অর্থনীতিবিদসহ বিশেষজ্ঞদের মতামত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Tags: বাংলাদেশ ব্যাংকমুদ্রাস্ফীতি
Previous Post

ফিরছেন ড্যানিয়েল ক্রেগ

Next Post

সৌদি আরবে বন্ধ হচ্ছে প্রবাসীদের খুচরা ব্যবসা

Next Post
প্রবাসী

সৌদি আরবে বন্ধ হচ্ছে প্রবাসীদের খুচরা ব্যবসা

জেনিফার লোপেজ

পোশাক ব্র্যান্ডের প্রেমে জেনিফার লোপেজ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT