চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগস্ট ১৯৭৫’ মুক্তির জন্য প্রেক্ষাগৃহ খুলে দেয়ার আবেদন প্রযোজকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 30, জুলাই 2020
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার ব্যক্তিদের ছবি, পেশাগত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল নির্মাণ করেছে চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। চলচ্চিত্রটি আগস্ট মাসেই মুক্তি উপলক্ষে করোনায় বন্ধ থাকা প্রেক্ষাগৃহ পুনরায় খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন প্রযোজক সেলিম খান।

তিনি একই আবেদন রেখেছেন তথ্যমন্ত্রী, তথ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বরাবর। ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটির প্রযোজক ও পরিচালক সেলিম খান বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে করা আবেদনে উল্লেখ করেছেন, চলচ্চিত্রটি ১৫ আগস্ট বা শোকের মাস আগস্টের যেকোনো দিনে সামাজিক দূরত্ব ও সরকারি বিধিনিষেধ মেনে সকল সিনেমা হলে মুক্তি দেয়া হলে নতুন প্রজন্ম ও বিশ্ববাসী শোকাবহ দিনের ঘটনা নতুন করে জানবে।

আবেদনে এও জানিয়েছেন যে, বিটিভিসহ সকল স্যাটেলাইট চ্যানেল সমূহ, জেলা শিল্পকলা একাডেমি, উপজেলা পরিষদের অডিটোরিয়ামসহ জাতির পিতার স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রদর্শন করতে অনুরোধ জানানো হয়েছে।এ বিষয়েও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন প্রযোজক।

আবেদনে আরও জানানো হয়েছে, ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্র দিয়ে আয়কৃত যাবতীয় অর্থ বঙ্গবন্ধু কল্যাণ তহবিল ও বন্যা দুর্গতদের সাহায্যে ব্যয় করা হবে।

আবেদন জমা দেয়ার পর প্রযোজক ও পরিচালক সেলিম খান চ্যানেল আই অনলাইনকে বলেন,  বুধবার (২৯ জুলাই) শুটিং সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনয় শিল্পী তৌকীর আহমেদ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, ফলজুর রহমান বাবু প্রমুখ। চলচ্চিত্রটির উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনি।

তিনি বলেন ১৫ আগস্ট শেষ রাত থেকে ১৬ আগস্ট বঙ্গবন্ধুর মরদেহ দাফনের আগ পর্যন্ত যা ঘটেছিল ইতিহাস আলোকে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রে তাই তুলে ধরা হয়েছে।

নির্মাতা সূত্রে জানা যায়, তৌকীর আহমেদকে দেখা যাবে তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মনোনীত সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের চরিত্রে অভিনয় করছেন নাবিলা।

এছাড়া খন্দকার মোশতাক হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম। ফজলুর রহমান বাবুকে দেখা যাবে বায়স্কোপ ওয়ালার চরিত্রে এবং পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন।

Tags: আগস্ট ১৯৭৫তৌকীর আহমেদনাবিলাফলজুর রহমান বাবুবঙ্গবন্ধুলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমসেলিম খান
Previous Post

মামলা পাটনা থেকে মুম্বাইতে সরাতে চান রিয়া, সুপ্রিম কোর্টের দ্বারস্থ

Next Post

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৫১

Next Post
বাংলাদেশের একজন নারী সাংবাদিক করোনাভাইরাসের ফ্রন্টলাইনারদের সম্মান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৫১

বাহুবলী সিনেমার শুটিং সেটে নির্মাতাদের সঙ্গে অভিনেতা ও কলাকুশলী. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারসহ করোনায় আক্রান্ত 'বাহুবলী' নির্মাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT