চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগস্ট ১৪’ সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু ‘মরীচিকা’ কাল্পনিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 03, জুন 2021
in বিনোদন
A A
বাংলাদেশের পুলিশ ও সাধারণ মানুষদের চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটির জন্য ‘আগস্ট ১৪’ নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন তারকা নির্মাতা শিহাব শাহীন। ওয়েব সিরিজটির মূল গল্প নির্মাতা নিয়েছিলেন ২০১৩ সালে ঘটে যাওয়া আলোচিত একটি সত্য ঘটনা থেকে। যেখানে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান তাদের নিজেদের মাদকাসক্ত কন্যা ঐশী রহমানের হাতে খুন হন।

দুর্দান্তভাবে ওটিটির পর্দায় শিহাব শাহীন তুলে ধরেছিলেন সেই রোমহর্ষক গল্পটি। আবারও এই নির্মাতা ওটিটির জন্য নিয়ে আসছেন ওয়েব ফিল্ম। নাম ‘মরীচিকা’।

তারকাবহুল এই ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশিত হয়েছে বুধবার সন্ধ্যায়। ট্রেলার জুড়ে একজন নারী মডেল হত্যার ঘটনার কথাই বিস্তৃত হয়েছে। রহস্যজনক একটি হত্যার জট খুলতে ছুটছে পুলিশ। হত্যার পেছনে কে বা কারা, সেটাও ট্রেলারে স্পষ্ট করা হয়েছে।

তবে ‘আগস্ট ১৪’ এর মতো ‘মরীচিকা’তেও কি কোনো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে গল্প বলেছেন নির্মাতা? সোশাল মিডিয়া জুড়ে এমন কৌতুহলই দেখা গেছে দর্শকদের মধ্যে। তবে নির্মাতা বললেন অন্য কথা। সাফ জানিয়ে দিলেন,‘আগস্ট ১৪’ সত্য ঘটনা অবলম্বনে, সেসময় বিষয়টি আমরা প্রচারণাতেও যুক্ত করেছিলাম। কিন্তু ‘মরীচিকা’ পুরোপুরি কাল্পনিক কাহিনী।

চ্যানেল আই অনলাইনকে ‘যদি কিন্তু তবুও’র পরিচালক শিহাব শাহীন বলেন, মরীচিকা পুরোপুরি কাল্পনিক কাহিনী। ট্রু ইভেন্ট থাকলে অবশ্যই আমরা বলতাম, যেরকম ‘আগস্ট ১৪’ এর বেলায় বলেছি। তবুও ‘মরীচিকা’ দেখে কেউ যদি ঘটে যাওয়া কোনো ঘটনার সাথে মিল খুঁজেন, সেটা তার একান্তই নিজস্ব ভাবনা।

তারকাবহুল ‘মরীচিকা’র ট্রেলার প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন নির্মাতা? এমন প্রশ্নে ‘ছুঁয়ে দিলে মন’ এর এই নির্মাতা বলেন, আসলে যে ট্রেলারটি বুধবারে প্রকাশিত হয়েছে, সেটা আমরা করেছি গত নভেম্বরে। সেপ্টেম্বর, অক্টোবরে শুটিং শেষ করে যখন নভেম্বরে ট্রেলারটি করে ‘চরকি’ কর্তৃপক্ষের কাছে এটা জমা দেই- সেসময় এই প্লাটফর্মটির সাথে যারা জড়িত, প্রত্যেকেই দারুণ প্রশংসা করেছেন। ট্রাস্ট করেছেন। আর গতকাল থেকেতো ব্যাপক সাড়া পাচ্ছি। সোশাল মিডিয়া থেকে শুরু করে মোবাইল ও ক্ষুদে বার্তায় প্রচুর ইতিবাচক সাড়া পাচ্ছি। শত শত মানুষ শেয়ার করছেন, ইতিবাচক মন্তব্য করছেন- এটা দারুণ ব্যাপার।

কথায় কথায় নির্মাতা জানালেন, মরীচিকার গল্পটি কিন্তু মডেলকে কেন্দ্র করে নয়। বরং এর গল্পটি সেই পুলিশ অফিসারকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার স্ট্রাগল, কী করে সে পুলিশ হলো- সমস্ত কিছু। পুলিশের দায়িত্ব পাওয়ার পর ইনভেস্টিগেশনের জন্য সে নানা ঘটনা পায়। তারমধ্যে একটি ঘটনা হচ্ছে একজন মডেলকে খুনের রহস্যজনক ঘটনাটি। যেটিই মূলত ‘মরীচিকা’য় উঠে এসেছে।

পুলিশ অফিসারের চরিত্রে সিয়াম আহমেদ ছাড়াও ওয়েব ফিল্মটি আরো অভিনয় করেছেন আফরান নিশো, চিত্রনায়িকা মাহিয়া মাহি, জোভান প্রমুখ।

ট্রেলার শেষে ‘মরীচিকা’ আগামি ঈদুল আযহায় মুক্তির ইঙ্গিত। এ বিষয়ে নির্মাতা বলেন, ‘মরীচিকা’র মুক্তি নিয়ে চূড়ান্ত ঘোষণা দিবে চরকি। শুধু এটুকু জানি, চরকির শুরুই হবে ‘মরীচিকা’ দিয়ে।

Tags: আগস্ট ১৪আরফান নিশোগল্পচরকিজোভানমডেলমরীচিকামাহিয়া মাহিলিড বিনোদনশিহাব শাহীনসিনেমাসিয়াম আহমেদ
Previous Post

করোনায় আজ ৩০ জনের মৃত্যু

Next Post

রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের ক্যাশ আউট চার্জ কমলো

Next Post
ব্যক্তিগত মোবাইল ফোনে ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্যবহার করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের ক্যাশ আউট চার্জ কমলো

জিডিপির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT