চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্টে সারাদেশে মাসব্যাপী বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 11, জুলাই 2018
in শিল্প সাহিত্য
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’র আয়োজন করছে শ্রাবণ প্রকাশনী ও বই নিউজ টোয়েন্টিফোর ডটকম।

শোকের মাস আগস্টের প্রথম দিন এই মেলা শুরু হবে। শেষ হবে ৩১ আগস্ট। শ্রাবণ প্রকাশনীর সত্ত্বাধিকারী রবীন আহসান বুধবার এ তথ্য জানান।

মেলায় জাতিরজনকের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ বিভিন্ন লেখকদের রচিত বই থেকে বাছাই করে বঙ্গবন্ধুর ওপর খ্যাতিমান লেখকদের ১০০টি সেরা বই প্রদর্শিত এবং বিক্রি করা হবে। বঙ্গবন্ধুর ওপর শ্রাবণ প্রকাশনীর বইও এতে থাকবে।

রবীন আহসান বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুকে, তাঁর জীবনী, তাঁর কর্মকে নতুন প্রজন্মের শিক্ষার্থীসহ সব বয়স ও শ্রেণী পেশার মানুষের মাঝে তুলে ধরার জন্য এই মেলার আয়োজন করছে শ্রাবণ প্রকাশনী ও বই নিউজটুয়েন্টিফোর ডটকম। রাজধানী ঢাকা ও এর আশপাশ জেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনের সামনে এই মেলার গাড়ি অবস্থান করবে।

‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’র পিকআপ ভ্যানটি ১ আগস্ট থেকে পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ আশপাশের জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পর্যায়ক্রমে অবস্থান করবে।

ভ্রাম্যমাণ মেলা থেকে ক্রেতারা ২৫ ভাগ কমিশনে বই কিনতে পারবেন। মেলার পিকআপ ভ্যান ঢাকা শহর ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করবে। মেলা পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Tags: শ্রাবণ প্রকাশনী
Previous Post

কেনকে সুযোগ দেবেন না লভরেন

Next Post

প্রি-ম্যাচ রিভিউ : ১১ জুলাই, সেমিফাইনাল

Next Post

প্রি-ম্যাচ রিভিউ : ১১ জুলাই, সেমিফাইনাল

রোনালদোকে পেয়ে জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT