চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগরতলায় ইন্টারনেট গেটওয়ে ভিত্তির দিন বাংলাদেশে নেট খরচ কমানোর সুসংবাদ

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
7:49 পূর্বাহ্ন 11, জুলাই 2015
in তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশ-ভারত ব্যান্ডউইথ সংযোগ প্রকল্পের জন্য অাগরতলায় ভিত্তি স্থাপনের দিন দেশে ইন্টারনেট খরচ কমানোর সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। রোববার কোম্পানির বোর্ড সভায় এ সংক্রান্ত প্রস্তাবে প্রতি মেগাবাইট/সেকেন্ড ব্যান্ডউইথের দাম ৬৬৫ টাকা করার সুপারিশ উঠছে। এখন এ দাম ১০ ডলার বা ৮০০ টাকার মতো।

শনিবার ভারতের টেলিকম মন্ত্রী রবিশংকর প্রসাদ আগরতলায় সংযোগ প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। এর ফলে মুম্বাই এবং চেন্নাইয়ের পর আগরতলায় চালু হবে ভারতের তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে।

চুক্তি অনুযায়ী, আগরতলায় স্থাপিত ইন্টারন্যাশনাল গেটওয়ে বাংলাদেশের আখাউড়া পয়েন্টে কক্সবাজার থেকে আসা অপটিক্যাল ফাইবারে যুক্ত হবে। আর ওই গেটওয়ে ভারতের উত্তরপূর্বের সাত রাজ্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভারতের অন্য এলাকাতেও ইন্টারনেটের গতি বাড়াবে।

প্রকল্পে বাংলাদেশ থেকে অংশীদার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনে করেন, দু’ পক্ষই চুক্তির সুবিধাভোগী। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বাংলাদেশ এই চুক্তির ফলে তার অব্যবহৃত ব্যান্ডউইথ বিক্রি করে কিছু টাকা আয় করার সুযোগ পেলো।

বছরে টাকার অংকে তা ৯ কোটি।

মনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ থেকে ইন্টারনেট কিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য এখনকার চেয়ে কিছুটা কম মূল্যে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে। তবে আমরা দেশের বাজারে যে মূল্যে ইন্টারনেট বিক্রি করছি, ভারত তার চেয়ে বেশি দামে আমাদের কাছ থেকে ব্যান্ডউইথ কিনবে।

আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার মনে করছেন, চুক্তির ফলে ভারতের পাশাপাশি বাংলাদেশও উপকৃত হবে। কেননা এখন আমাদের ২০০ জিবির মত ব্যান্ডউইথ অব্যবহৃত পড়ে আছে।

‘এই পড়ে থাকা ব্যান্ডউইথ বিক্রি করে যদি আমাদের কিছু টাকা আসে, তা হলে ক্ষতির কিছু নাই,’ মন্তব্য করে তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বের যেসব রাজ্য মুম্বাই ও চেন্নাই থেকে ব্যান্ডউইথ এনে ব্যবহার করছে, তারাও আগের তুলনায় কম মূল্যে ও দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে।

এতো ব্যান্ডউইথ অবিক্রিত থাকতে বাংলাদেশের গ্রাহক পর্যায়ে ইন্টারনেট আরও সহজলভ্য করা হচ্ছে না কেনো? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে এরইমধ্যে কথা শুরু হয়েছে।

তিনি জানান, রোববার কোম্পানির বোর্ড সভায় এ সংক্রান্ত প্রস্তাবে প্রতি মেগাবাইট/সেকেন্ড ইন্টারনেটের দাম ৬৬৫ টাকা করার সুপারিশ উঠছে।

এখন এ দাম ১০ ডলার বা ৮০০ টাকার মতো।

ভারতীয় বিএসএনএল প্রাথমিকভাবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১০ গিগাবাইট/সেকেন্ড ব্যান্ডউইথ লিজ নেবে। প্রয়োজনে তা বাড়িয়ে ৪০ গিগাবাইট/সেকেন্ড পর্যন্ত নিতে পারবে বিএসএনএল।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখে আখাউড়া পথ দিয়ে বাংলাদেশের সহযোগিতায় একটি টেলিকম ব্যবস্থা গড়ে তোলার অনুরোধ করলে দিল্লী থেকে ঢাকার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে দু’ দেশের মধ্যে চুক্তি হয় চলতি বছরের ৬ জুন।

চুক্তি অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত সময় থাকলেও ভারত তাদের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট তৃতীয় ইন্টারনেট গেটওয়ে চালুর আগ্রহ দেখায়। সে অনুযায়ী বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। অার ভারতীয় প্রস্তুতির অংশ হিসেবে আগরতলায় ভিত্তি স্থাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ।

Tags: ইন্টারনেট গেটওয়েসাবমেরিন ক্যাবল
Previous Post

খালেদার বিচারে ট্রাইব্যুনাল: আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

Next Post

আমজাদ খান চৌধুরীর প্রতি চ্যানেল আই’র শোক

Next Post

আমজাদ খান চৌধুরীর প্রতি চ্যানেল আই'র শোক

জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন মুকিত মজুমদার বাবু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT