চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্ষেপ থাকলেও দলের পারফরম্যান্সে খুশি মুশফিক

সাইদুর রহমান শামীম by সাইদুর রহমান শামীম
3:50 অপরাহ্ন 24, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

ইংল্যান্ডের মতো দলের সঙ্গে দূর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত হেরে যাওয়ার আক্ষেপ রয়েছে টেস্ট  অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে দলের পারফরম্যান্সে উচ্ছসিত মুশফিক মনে করেন, এই ম্যাচ থেকে তাদের অর্জন নেহায়েত কম নয়, যা হতে পারে পরবর্তী লড়াইয়ের অনুপ্রেরণা।

১৪ মাস পর টেস্ট ক্রিকেটের কঠিন প্লাটফর্মে শক্তিশালি ইংল্যান্ডের সঙ্গে জিততে জিততেও হারতে হয় বাংলাদেশকে। আক্ষেপ আছে, তবে সন্তুষ্টিও কম নেই । বিশেষ করে বোলারদের চমৎকার পারফরম্যান্সে দুই ইনিংসে ইংল্যান্ডকে অলআউট করা, তামিম-সাব্বিরের ব্যাটিং, এগুলোকেই প্লাস পয়েন্ট মানছেন টেস্ট অধিনায়ক।

মুশফিকুর রহিম বলেন, ২ উইকেট হাতে নিয়ে ৩৩ রান অনেক কঠিন সমীকরণ। ম্যাচ প্রায় ৯০ ভাগ ওদের দিকেই হেলে ছিল। ওদের টেলএন্ডাররা অনেক ভালো, ১১ জনেরই ফার্স্ট ক্লাস সেঞ্চুরি আছে। আমাদের তেমন কেউ নেই। আমাদের কারও সেঞ্চুরি থাকলেও ওদের সেঞ্চুরির সঙ্গে আমাদের ঘরোয়া ক্রিকেটের সেঞ্চুরির আকাশ-পাতাল ফারাক।

জয়ের জন্য দুই উইকেট নিয়ে শেষদিনের ৩৩ রানের সমীকরণকে কঠিন মানছেন। স্বীকার করলেন এটা ক্যারিয়ারের অন্যতম স্মরনীয় টেস্ট। নিয়মিত টেস্ট ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার হতাশাও আছে অধিনায়কের। post-match1

মুশফিক বলেন, খারাপ লাগছে অবশ্যই। হয়ত জিততে পারতাম। তবে আমাদের জন্য ব্যাপারটি জয়-হারের নয়। হতাশ নই। ১৫ মাস পর কেউ এতটা আশা করতে পারে না। টেস্ট জিতলেই যে আমরা আহামরি কিছু হয়ে যেতাম সেটাও না।

তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম যেন ধারাবাহিক ক্রিকেট খেলতে পারি। একটা সেশন ভাল, আরেকটা খারাপ যেন না হয়। দিনে দিনে যেন উন্নতি করতে পারি। এই টেস্টে চারটা দিন আমরা ওদের ঘাড়ে নিশ্বাস ফেলেছি। এটাই প্রমাণ করে আমাদের ছেলেরা অনেক পরিণত হচ্ছে এখন। এটা দারুণ ইঙ্গিত।

পাঁচদিনের জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত জয়ে স্বস্তি ইংলিশ কাপ্তান অ্যালিস্টার কুকের। আগের দিনই ম্যাচের নিয়ন্ত্রণ পাওয়ায় অনেকটা চাপমুক্ত হয়ে শেষ দিন খেলতে নেমেছেন এমনটাই জানিয়েছেন। দলের বোলারদের প্রশংসাও তার কণ্ঠে।

ইংলিশ অধিনায়ক বলেন, ম্যাচের প্রথমদিনের প্রথম সেশন দেখার পর আমি ভাবিনি ম্যাচটা পঞ্চম দিন পর্যন্ত যাবে। তবে অবশেষে আমি পুরোপুরি স্বস্তি পাচ্ছি। ব্যাটিংয়ে আমাদের সবাই পারফরম্যান্স করতে পারেনি তা ঠিক। অনেকেই খুব ভালো পারফরম্যান্স করেছে। পাশাপাশি আমাদের বোলাররা বাংলাদেশের ২০ উইকেট তুলে নিতে পেরেছে।

দুই অধিনায়কেরই আশা প্রথমটির মতো দ্বিতীয় টেস্টেও হবে জমজমাট লড়াই।

Tags: ইংল্যান্ড ক্রিকেটচট্টগ্রাম টেস্টবাংলাদেশ ক্রিকেট
Previous Post

লম্বা চুলের কুকুর এখন ইন্টারনেট তারকা

Next Post

শিক্ষক শ্যামল কান্তি নির্যাতন: ঘটনাস্থলে তদন্ত কাজ করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

Next Post

শিক্ষক শ্যামল কান্তি নির্যাতন: ঘটনাস্থলে তদন্ত কাজ করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

সহপাঠীর ধারালো অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT