চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাশ থেকে হঠাৎ নেমে এলো ঘূর্ণি-জলের ফোয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 05, ডিসেম্বর 2017
in অদ্ভুতুড়ে
A A
ইটালি-জলের ঘূর্ণি-ফোয়ারা-ওয়াটারস্পাউট-টর্নেডো

কোনো পূর্বাভাস ছাড়াই প্রকৃতির খেয়ালে পরিষ্কার নীল আকাশে এক কোণে জমল মেঘ। মেঘ জমে কিছুক্ষণের মধ্যে আকাশের একটা পাশ গাঢ় হয়ে গেল। হঠাৎ করে মেঘের মাঝে তৈরি হলো মেঘ আর জলের বিশাল এক ঘূর্ণি। সেই ঘূর্ণি-ফোয়ারা নেমে গিয়ে মিশল সাগরে।

দেখতে দেখতেই সেই ওয়াটারস্পাউট বা ঘূর্ণি পরিণত হলো ছোটখাটো একটা টর্নেডোতে। এরপর খুব দ্রুত এগিয়ে এসে কয়েক মিনিটের মধ্যে উপকূলে আঘাত হানল সেই টর্নেডো। ধারেকাছের স্থাপনাগুলোর চাল উড়িয়ে নিল, কাঠামোগুলোর বারোটা বাজিয়ে দিলো, ক্ষতি করল সেখানে থাকা যানবাহনেরও। শহরের অনেকটা ভেতরেও ঢুকল এই ভূতুড়ে ঝড়। তারপর হঠাৎ যেভাবে শুরু হয়েছিল তেমনি একরকম হঠাৎ করেই তেজ কমে মিলিয়ে গেল।

অদ্ভূতুড়ে এই ঘটনাটি ঘটেছে ইটালির উত্তর-পশ্চিম উপকূলবর্তী শহর সানরেমোর কাছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি আর ভিডিওচিত্রে দেখা যায় সেই ওয়াটারস্পাউটের ভয়ানক রূপ। দেখা যায় সানরেমোতে এর তাণ্ডব।

টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, মোচাকৃতির ওয়াটারস্পাউট উপকূল থেকে সামান্য দূরেই সৃষ্টি হয়েছিল।

Tromba marina a San Remo 1 dicembre 2017 pic.twitter.com/l4qkHL5Cs4

— stefania (@steasdami) December 2, 2017

ইনস্টাগ্রামে পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায়, মেঘ-জলের সেই ফোয়ারা ঘুরতে ঘুরতে তীরের দিকে এগিয়ে আসছে। দৃশ্যটি গা ছমছমে বটে।

Tromba marina a San Remo 1 dicembre 2017 pic.twitter.com/l4qkHL5Cs4

— stefania (@steasdami) December 2, 2017

তবে সবচেয়ে নাটকীয় দৃশ্য বলা যায় ইউটিউবে শেয়ার করা একটি ভিডিওকে, যেখানে দেখা যায়, বিশাল এক জলের ঘূর্ণি সমুদ্র পৃষ্ঠের ওপর ভূতুড়েভাবে ঘুরছে। দেখে মনে হচ্ছে দৃশ্যটা যেন স্বাভাবিক নয়, অতিপ্রাকৃত, বা ভীনগ্রহের কোনো প্রাণীর কাণ্ড!

বিবিসি জানিয়েছে, হঠাৎ সৃষ্ট এই টর্নেডোতে স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কেউ গুরুতর আহত হয়নি। শুধু গাছের ডাল ভেঙে দু’জন ব্যক্তির সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। জলের ঘূর্ণি উপকূলের দিকে এগিয়ে আসছে দেখার সাথে সাথেই সমুদ্র সৈকত বন্ধ করে দেয়া হয় বলে জানিয়েছে টেলিগ্রাফ।

ওয়াটারস্পাউট (Waterspout) সাধারণত মেঘ আর কুয়াশা মিলে ফানেলের মতো আকার নিয়ে সৃষ্টি হওয়া ঘূর্ণি। এমন একেকটি ঘূর্ণি-ফোয়ারার স্থায়িত্ব হয় ৫ থেকে ১০ মিনিট।

Tags: ইটালিঘূর্ণিঝড়টর্নেডো
Previous Post

সিভিল সার্জনকে কারাদণ্ড: এডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব

Next Post

বাংলা চলচ্চিত্রে শাকিব-অপুর ডিভোর্সই কি সবচেয়ে আলোচিত?

Next Post

বাংলা চলচ্চিত্রে শাকিব-অপুর ডিভোর্সই কি সবচেয়ে আলোচিত?

এবার কার হাতে যাবে অস্কার?

অস্কার তুমি কার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT