চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ সাপের থেকে কোন অংশে কম নয় : খালেদা জিয়া

চকোর মালিথা by চকোর মালিথা
8:17 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2015
in রাজনীতি
A A

বিএনপি সাম্প্রদায়িক দল নয় দাবি করে বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোন ধর্মের মানুষ নিরাপদ নয়। হিন্দুদের জমি, জায়গা এবং সম্পত্তি দখল করেছে অভিযোগ করে আওয়ামী লীগ সাপের থেকে কোন অংশে কম নয় বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সন।

শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা খালেদা জিয়ার সামনে খোলামেলা কথা বলেন।

বক্তৃতার শুরুতেই বিএনপি চেয়ারপার্সন কথা বলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশী এবং সকলের সমান অধিকার এখানে। কেউ বড়, কেউ ছোট নয় সেজন্য কাউকে আমরা সংখ্যালঘু বলে বিশেষত করিনা।

কোন ধর্মের মানুষই আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায় নাই দাবি করে খালেদা জিয়া বলেন, আমরা সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, সমান অধিকারে বিশ্বাস করি। বিএনপি কোন সাম্প্রদায়িক দল নয়।

বরাবরের মতোই সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন খালেদা জিয়া। আওয়ামী লীগ অর্থাৎ হাসিনার আত্মীয় স্বজনেরাই হিন্দুদের জমি, জায়গা এবং সম্পত্তি দখল করেছে অভিযোগ করে আওয়ামী লীগ সাপের থেকে কোন অংশে কম নয় বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সন।

খালেদা জিয়া বলেন, এই আওয়ামী লীগ থাকলেই হিন্দুরা বেশি সাফার করে।। আওয়ামী লীগ থাকলেই হিন্দুদের উপর অত্যাচার বেড়ে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই নানাধরণের সমস্যায় হিন্দুরা পড়ে যায়।

দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা দুর্গতরা পর্যাপ্ত সাহায্য পাচ্ছেন না বলেও দাবি করেন বিএনপি চেয়ারপার্সন।

Tags: খালেদা জিয়াবিএনপি চেয়ারপার্সনবেগম খালেদা জিয়া
Previous Post

নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ কনভেনশন সমাপ্ত

Next Post

ধানের আবাদ বাড়লেও দাম পাচ্ছে না কৃষক

Next Post

ধানের আবাদ বাড়লেও দাম পাচ্ছে না কৃষক

ভারতে 'বাজরাঙ্গী ভাইজান' খুঁজছে বাংলাদেশী কিশোর রমজান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT