চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কেন এসেছিলেন সোহেল তাজ?

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
3:30 অপরাহ্ন 03, জুলাই 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে এসেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। অনেকদিন পরে তার সেখানে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন করেছেন, তিনি কি আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন?

বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে সোহেল তাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তার মোবাইল নম্বরে ফোন দিলে সোহেল তাজের ব্যক্তিগত সহকারী পরিচয়ে কাইয়ুম জানান: কোন রাজনৈতিক আলাপ নয়, সোহেল তাজের একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ের আমন্ত্রণ কার্ড দিতেই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন তিনি।

তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র জানাচ্ছে: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চান সোহেল তাজ আবারও আওয়ামী লীগে সক্রিয় হোক। এখনই সরকারের কোনো পদে না হলেও দলে সক্রিয় হোক তিনি। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করেন। আওয়ামী লীগ সভাপতির ইচ্ছায় অক্টোবরের কাউন্সিলে তাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে বলেও সূত্রটি জানায়।

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সোহেল তাজের সাক্ষাতের সময় উপস্থিত একজন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতা চ্যানেল আইন অনলাইনকে বলেন: সোমবার রাত ৯টার দিকে সোহেল তাজ ধানমন্ডি কার্যালয়ে আসেন। তিনি সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১০ থেকে ১২ মিনিট অবস্থান করেন। সেসময় তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর হাতে ছেলের বিয়ের কার্ড তুলে দেন।

সোহেল তাজের রাজনীতিতে ফিরে আসার বিষয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন: নেত্রী (শেখ হাসিনা) চান সোহেজ তাজ রাজনীতিতে ফিরে আসুক। তবে এখন পর্যন্ত তার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

আওয়ামী লীগের আসন্ন ২১তম জাতীয় কাউন্সিলে সোহেল তাজের কেন্দ্রীয় কমিটিতে আসার সম্ভাবনা ক্ষীণ বলেও মন্তব্য করেন তিনি।

সোহেল তাজের সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, সংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, বাহাউদ্দিন নাছিম এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ অনেকে।

২০০৮ সালে নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। তারপর ওই সময় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন তিনি। এর কিছুদিন পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তারপর সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান তাজউদ্দিন পুত্র। পরে ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তার বোন সিমিন হোসেন রিমি।

এর আগে গত ৩০ এপ্রিল গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিয়ের আমন্ত্রণ কার্ড দেন সোহেল তাজ।তার একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে হচ্ছে ড. বদিউজ্জামান ভূঁইয়া এবং ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের সঙ্গে।

Tags: তানজীম আহমদ সোহেল তাজসোহেল তাজ
Previous Post

পরিসংখ্যান বলছে আর্জেন্টিনার বিদায়ে মেসি দায়ী নয়

Next Post

১১ কর্মীর এক বছরের মজুরির সমান তুর্কি ফার্স্ট লেডির একটি হ্যান্ডব্যাগ!

Next Post
তুরস্কের ফার্স্ট লেডি-ব্যাগ

১১ কর্মীর এক বছরের মজুরির সমান তুর্কি ফার্স্ট লেডির একটি হ্যান্ডব্যাগ!

নুসরাত হত্যা মামলা মাদ্রাসা পিয়নের জেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT