চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ নেতার কারণে পানিবন্দী ১৫ হাজার মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 13, আগস্ট 2017
in জনপদ, ঢাকা
A A
পানিবন্দী এলাকা, জলাবদ্ধতা ও বাড়ির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকির হাসান: সাভারের আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক গ্রামে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা পানি নিষ্কাশন ড্রেন বন্ধ করে দেয়ায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পাথালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লকিতুল্লা জানান, ‘খেজুরটেক, হাটুভাঙ্গা, কালারটেক ও কমলারচালা এ চরটি গ্রাম নিয়ে গঠিত খেজুরটেক গ্রাম। এই গ্রামে গার্মেন্টস শ্রমিকসহ প্রায় ১৫ হাজার লোকের বাস। এই গ্রামের পানি নিষ্কাশনের ড্রেনটি হঠাৎ করে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির ও গ্রামীণ কল্যাণ নামের একটি প্রতিষ্ঠান বালু ভরাট করে বন্ধ করে দেয়। এরপর কয়েকদিনের বৃষ্টিতে ওই গ্রামে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়।’

‘এর ফলে অতি বৃষ্টিতে রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছে প্রায় ১৫ হাজার গ্রামবাসী। স্কুল কলেজের শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যেতে পারছেন না। এ থেকে পরিত্রাণের আশায় রোববার সকালে এলাকাসী খেজুরটেক এলাকায় একজোট হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। এসময় তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে সাভার উপজেলা প্রশাসনের পস্তক্ষেপ কামনা করে।’

এলাকাবাসীর অভিযোগ, এ ঘটনায় কেউ প্রতিবাদ করলে ফিরোজ কবিরের লোকজন তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে।

এ বিষয়ে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, ‘ইচ্ছাকৃতভাবে ওই এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেনটি বন্ধ করে দেয়ায় ওই এলাকার রাস্তা-ঘাট ডুবে গেছে। বিপাকে পড়েছে প্রায় ১৫ হাজার গ্রামবাসী।’

ওই এলাকার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়ার বিষয়টি শুনেছেন বলে জানান ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। তিনি বলেন, ‘আমি স্থানীয় প্রশাসনকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান বলেন, ‘ওই এলাকায় পানি নিষ্কাষণের ড্রেন বন্ধ করে দেয়ার বিষয়টি আমি শুনেছি। সরেজমিন পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ঘটনায় ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি।

Tags: আওয়ামী লীগসাভার
Previous Post

হাসপাতালে অক্সিজেন বন্ধ: ভারতে অর্ধশতাধিক শিশুর মৃত্যু

Next Post

সাত খুনের রায় ঘোষণার দিন পেছাল

Next Post

সাত খুনের রায় ঘোষণার দিন পেছাল

সালমা হায়েক

পুরুষের কাজ নারীদের তুলনায় নিম্নমানের: সালমা হায়েক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT