চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করছেন

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
4:42 অপরাহ্ন 25, জুন 2017
in রাজনীতি
A A

অন্যান্য বছরের মতো এবারও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে আগত অতিথি, নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। সাড়ে ১১টার পর থেকে সরকার ও দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন প্রধানমন্ত্রী।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে নোয়াখালীতে তার নির্বাচনী এলাকায় যাবেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঢাকায়, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলায় ঈদ করবেন।

প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, কাজী জাফরউল্লাহ, কর্নেল (অব.) ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ঢাকায় ঈদ করবেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঈদের দিন সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। পরের দিন তিনি নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ যাবেন। মন্ত্রীদের মধ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি চট্টগ্রাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গাজীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুর, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ঢাকা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা, বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম জামালপুরে ঈদ করবেন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে নিজ এলাকা কেরানীগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে সময় কাটাবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু নরসিংদী, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোরে ঈদ করবেন।

দলের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন নেত্রকোনা, মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট, আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট, বিএম মোজাম্মেল ঢাকায়, খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরে ঈদ করবেন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ চট্টগ্রাম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মাদারীপুর, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন নিজ জেলা মাদারীপুরে, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী নোয়াখালীতে ঈদ করবেন।

Tags: আওয়ামী লীগঈদঈদ শুভেচ্ছা
Previous Post

আবার লা লিগায় গেটাফে

Next Post

ইংল্যান্ডে ঈদ মিলনমেলায় গাড়ি হামলা, আহত ৫

Next Post
সন্ত্রাসী হামলা

ইংল্যান্ডে ঈদ মিলনমেলায় গাড়ি হামলা, আহত ৫

পর্যটন

ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সিলেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT