চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ তাদের ভিশনে বিএনপিকে অনুকরণ করেছে: ফখরুল

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
3:36 অপরাহ্ন 14, মে 2017
in রাজনীতি
A A

আওয়ামী লীগ ২০০৮ সালে যে ভিশন দিয়েছিল তা ২০০১ সালে দেয়া বিএনপির ভিশন থেকে অনুকরণ করা হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিএনপির অনুকরণে আওয়ামী লীগ তাদের মূলনীতি ও আদর্শ পরিবর্তন করেছিলো বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ন্যাশনাল এন্ড রিজিওনাল রিসার্চ স্টাডিজ আয়োজিত বিএনপির ভিশন ২০৩০ এর ওপর গোলটেবিল বৈঠকে তিনি এমন দাবি করেন।

বৈঠকে মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল কায়েম করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে সংবাদপত্র নিষিদ্ধ করেছিলো। পরবর্তীতে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগও পরবর্তীতে নিজেদের আদর্শ ও মূলনীতি পরিবর্তন করে নতুন করে নিবন্ধনের মাধ্যমে জিয়াউর রহমানের প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসে।

বিএনপি মহাসচিব অারো বলেন, আওয়ামী লীগের নেতারা অশ্লীল ভাষায় সমালোচনা করে বলছেন ভিশন ২০৩০ এ আমরা তাদেরকে নকল করেছি। কিন্তু আমরা তো অনুকরণ করিনি। বরং আওয়ামী লীগই বিএনপিকে অনুকরণ করেছে বিভিন্ন সময়।

তিনি বলেন, জিয়াউর রহমানই প্রথম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যুবকদের জন্য, প্রবাসীদের জন্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তির আলাদা মন্ত্রণালয় বিএনপিই প্রথম সৃষ্টি করেছেন।

মির্জা ফখরুল বলেন, ‘গার্মেন্টস শিল্পের সূচনা, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া, দেশে প্রথম ইন্টারনেটের আসে বিএনপির হাত ধরে। বিএনপিই দেশের জঙ্গিদের খোঁজে বের করে বিচারের অধীন করেছে। ২০০৬ সালে বিএনপিই দেশে সাবমেরিন ক্যাবল চালু করে। কাজেই আওয়ামী লীগই বিএনপিকে অনুকরণ করে তাদের আদর্শ ও মূলনীতি পরিবর্তন করেছে।’

এসময়  বৈঠকে আলোচনায় অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরউল্লাহ, অধ্যাপক মাহবুব উল্লাহ, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, মেজর জেনারেল মো: ইব্রাহীম।

Tags: বিএনপির ভিশন -২০৩০
Previous Post

খারাপ ফলাফল করা স্কুলগুলোকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কারণ দর্শানো নোটিশ

Next Post

‘কেবল স্নাইপার দিয়েই মেসিকে থামান সম্ভব’

Next Post

‘কেবল স্নাইপার দিয়েই মেসিকে থামান সম্ভব’

দিশা-বাকি জুটি

সলিডারিটি গেমসে সোনা জিতল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT