চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি থেকে বের হওয়া মাত্রই আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 পূর্বাহ্ন 15, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, জনপদ, পাবনা
A A
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

আখতারুজ্জামান আখতার: পাবনায় আমিরুল ইসলাম (২৮) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পদ্মা নদীর বালু তোলা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা ভূষি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিরুল সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মুন্তাই হোসেনের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আমিরুল রোববার রাতে বাড়ি থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে এবং খুব কাছে থেকে তাকে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

জানা যায়, বালু ব্যবসার আধিপত্য নিয়ে একাধিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদ বলেন, আমিরুল দীর্ঘদিন ধরে আমার সঙ্গে রাজনীতি করছে। একজন নিরীহ মানুষ আমিরুল। তার হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, একটু আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। মৃতদেহ উদ্ধারের পর বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Previous Post

মেয়র পদে ২১ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ১টিতে নির্বাচিত

Next Post

মিয়ানমারে গণবিক্ষোভ দমনে সামরিক জান্তার গুলিবর্ষণ

Next Post
বিক্ষোভের সময় সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত ট্যাংক ও সাইকেল চালকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে গণবিক্ষোভ দমনে সামরিক জান্তার গুলিবর্ষণ

একজন ব্যক্তি ও একজন নারী প্রকৃতির মাঝে হাসিমুখে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যারি-মেগানের ঘরে আসছে দ্বিতীয় সন্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT