চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ আর কখনও হারবে না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 14, জানুয়ারি 2019
in রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: আওয়ামী লীগ আর কখনও হারবে না, যদি দলকে সুসংহত করা যায়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ওবায়দুল কাদের। সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত।

এসময় ওবায়দুল কাদের বলেন: শেখ হাসিনার নেতৃত্বে আমরা এতোটা ঐক্যবদ্ধ ছিলাম বিজয় নয় মহাবিজয় অর্জন করেছি। এ বিজয়কে সংহত করতে চাইলে আগে দল গোছাতে হবে। আমি জানি এ সমস্যা মহানগরেই আছে, সারাদেশেই আছে। এ দুর্বলতা এড়াতে পারলে আওয়ামী লীগ আর কখনও হারবে না।

তিনি বলেন: ভবিষ্যৎ বিজয় যদি চান, তাহলে দলকে সুসংহত করেন। আমাদের মাঝে সমস্যা আছে আমরা জানি। এ সমস্যা অতিক্রম করতে হবে। এ সমস্যার সমাধান এ নেতারাই করতে পারবে, নতুন কাউকে লাগবে না।

হাইকোর্টের নির্দেশে স্থগিত থাকা ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে জানান তিনি।

সমাবেশ সফলের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন: একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আমরা ১৯ তারিখ বিজয় সমাবেশ করতে যাচ্ছি। এ বিজয় অর্জিত হয়েছে অনেক আন্দোলন সংগ্রামের পর। এ বিজয়ের রূপকার আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। সংগ্রাম-আন্দোলনের মধ্যদিয়ে তিনি তার ভাগ্য গড়ে তুলেছেন। তিনি আজ কেন্দ্রীয় নেতা নন জাতীয় নেতা। আমরা আজ এখানে যারা আছি তারা কেন্দ্রীয় নেতা। তিনি আজ রাজনীতিবিদ নন তিনি রাষ্ট্রনায়ক। পলিটিশিয়ান চিন্তা করে পরবর্তী নির্বাচন নিয়ে আর রাষ্ট্রনায়ক চিন্তা করেন পরবর্তী প্রজন্মকে নিয়ে। এ বিজয়ের রূপকার একমাত্র শেখ হাসিনা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন: বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত অপশক্তিকে প্লাবনের মতো ভাসিয়ে দিয়ে যে বিজয়, তা সম্ভব হয়েছে আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে। আমি একটা কথাই বলতে চাই, এ ঢাকা নগরী যেন শেখ হাসিনার নগরীতে পরিণত হয়৷ এ লক্ষ্যে ঢাকা মহানগরে সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সচেতন হয়ে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ের সাঈদ খোকন তার বক্তব্যে বলেন: স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগের এটি সবচেয়ে বড় বিজয় (একাদশ জাতীয় নির্বাচন)। সকলকে সঙ্গে নিয়ে আমরা একটি বিশাল বিজয় সমাবেশ করতে চাই। শুধু সোহরাওয়ার্দী নয় পুরো ঢাকা শহর যেন জনসমুদ্রে পরিণত হয় সেটি আমরা দেখবো। আবারও প্রমাণ করবো ঢাকা শহর আমাদের নেত্রীর ছিলো, এখনও আছে এবং থাকবে।

সমাবেশকে সফল করতে ঢাকা সিটি কর্পোরেশন থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী (এমপি), ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর সবুরসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

Tags: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদের
Previous Post

ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেল ট্রেন

Next Post

‘গজনি’র সিক্যুয়াল নিয়ে আসছেন আমির?

Next Post

'গজনি'র সিক্যুয়াল নিয়ে আসছেন আমির?

দিন দিন আমার কাজের দর্শক বাড়ছে: সাফা কবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT