চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সাথে জনগণের ঐক্য হবে না: রিজভী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2018
in রাজনীতি
A A
বিএনপি

আওয়ামী লীগ জনগণকে আগেই ত্যাগ করেছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন: আওয়ামী লীগ জনগণকে চায় না। তারা জনগণকে বহু আগে ছেড়ে দিয়েছে। তাদের সাথে জনগণের জাতীয় ঐক্য হবে না। আর ঐক্যে আসতে হলে তাদেরকে সংশোধন হয়ে আসতে হবে। 

‘আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য হয় না’-ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন৷

রিজভী বলেন: আওয়ামী লীগকে জাতীয় ঐক্যে আসতে হলে সংশোধন হয়ে আসতে হবে। জনগণের দাবিগুলো মানতো হবে। এসব দাবির মধ্যে রয়েছে- নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ইত্যাদি।

‘যে জাতীয় ঐক্য হয়েছে তা জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য’-ওবায়দুল কাদেরের এমন মন্তব্যেরও সমালোচনা করেন রিজভী।

রিজভী প্রশ্ন করে বলেন: কাকে সাম্প্রদায়িক বলছেন? জনগণকে? এটি জনগণের ঐক্য। জনগণের ঐক্য সফল হবে। জনগণের শক্তিকে কখনো দমন করা যায় না।

এদিকে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া সহ জাতীয়বাদী সকল বন্দিদের মুক্তি ও সু-চিকিৎসা কামনায় দোয়া ও আলোচনা সভায় শিগগিরই আওয়ামী লীগের লজ্জাজনক পরাজয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের ২০ দলীয় জোট আছে। যুক্তফ্রন্ট এবং ড. কামাল হোসেন এর নেতৃত্বে বৃহত্তর জোট হয়েছে। বাম দলগুলোও জোট করেছে। সবাই এই সরকারের অত্যাচার, নির্যাতন, লুটপাটের বিরুদ্ধে৷ সবাই চায় স্বৈরাচারী সরকারের শোষণীয় পরাজয়৷’

তিনি বলেন, ‘এসব থেকে স্পষ্ট বুঝা যায়, একটি তীব্র আন্দোলন গড়ে উঠছে৷ যার মাধ্যমে এই সরকারকে শুধু পদত্যাগ নয়, লজ্জাজনক পরাজয় বরণ করতে হবে৷ দেশের সব মানুষ সরকারের বিরুদ্ধে এক হয়েছে। বৃহত্তর জাতীয় গড়ে উঠেছে।’

‘আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য কিভাবে হয়’- এর প্রতিক্রিয়া নজরুল ইসলাম বলেন, ‘আপনারা তো জনগণের সাথে নেই৷ আন্দোলনে যে ঐক্য তাতে আপনারা প্রতিপক্ষ। দাবিতো আপনাদের কাছেই। আপনাদের বিরুদ্ধেই জনগণের ঐক্য৷ আপনারা সংশোধন হন৷ জনগণের দাবি মেনে নিন৷’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আওয়ামী লীগকে আমরা শত্রু মনে করি না। তারা আমাদের প্রতিদ্বন্দ্বী। কিন্তু সরকার আজ খালেদা জিয়ার সঙ্গে যেভাবে আচরণ করছে তা শত্রুতামূলক। রাজনৈতিক প্রতিপক্ষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে৷ তারা নিজেরাই নিজেদের বিপদের পথে নিয়ে গেছে।’

Tags: আওয়ামী লীগেজাতীয় ঐক্য প্রক্রিয়ারুহুল কবির রিজভীলিড নিউজ
Previous Post

বিতর্ক, অভিযোগ আর অনিশ্চয়তায় মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন

Next Post

মারজিয়া কবীর থেকে ডিজে সনিকা

Next Post

মারজিয়া কবীর থেকে ডিজে সনিকা

কারখানার পানি খেয়ে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT