চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের মুখোমুখি শরিক দলগুলো

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
3:27 অপরাহ্ন 02, জুলাই 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
গ্যাসের মূল্য বৃদ্ধি-রিট

গ্যাসের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ১৪ দলীয় জোটের শরিক দলগুলো। তাদের পক্ষ থেকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানোর পর ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, গ্যা‌সের মূল্য বৃ‌দ্ধি যৌক্তিক। 

গত রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবাসিকে এক চুলার গ্যাসের দাম ৭৫০ থেকে বাড়িয়ে ৯২৫ টাকা এবং দুই চুলার গ্যাসের দাম ৮০০ থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা করার ঘোষণা দেয়। যা ১ জুলাই থেকেই কার্যকর করা হয়েছে। আবাসিকের গ্যাসে দাম ছাড়াও সিএনজিসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের দামও বাড়ানো হয়।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোক্তারা। দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জুলাই অর্ধদিবস হরতাল আহ্বান করেছে বাম রাজনৈতিক দলগুলো। প্রতিবাদ জানিয়েছে অন্য রাজনৈতিক দলগুলো।

অবাক করা ঘটনা হলো, মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলীয় জোটের বৈঠকে গ্যাসের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে আহ্বান জানান খোদ দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন: আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, জনবান্ধন সরকার। আমরা চেষ্টা করেছি শেখ হাসিনার নেতৃত্বে জনগণের যে কোনো ন্যায দাবিকে পূরণ করতে। বাজেট পাশের পর গ্যাসের মূল্যবৃদ্ধি বিষয়টি পুনর্বিবেচনা রাখবে সরকার। গ্যাসের দাম বাড়ানোর বিষয় নিয়ে একটি অশুভ শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। অথচ বিএনপি-জামায়াতে আমলে দেশকে বিদেশে বিক্রি করতে চেয়েছিলো। তাদের মুখে গ্যাসের দামবৃদ্ধি নিয়ে কথা মানায় না। গ্যাসের দাম নিয়ে সরকারকে বলবো বিষয়টি বিবেচনায় নিতে।

এদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অভিনেতা এ‌টি এম শামসুজ্জান‌কে দেখ‌তে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: গ্যা‌সের মূল্যবৃ‌দ্ধির পিছ‌নে যৌ‌ক্তিক কারণ রয়েছে। বিষয়টি দেশের মানুষ সহজভাবে নিবেন। গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে হরতাল-বিক্ষোভে জনগণের সাড়া দিবে না।

১৪ দলের সভায় গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গ্যাসের সংকট, জনগণের সংকট। রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বৃদ্ধির করে আইনের বরখেলাপ করেছে। ১৪ দল মনে করে গ্যাসের মূল্যবৃদ্ধি যৌক্তিক নয়।

‘‘গ্যাসের অতিরিক্ত মূল্যবৃদ্ধির বিষয়টি প্রত্যাহার করতে হবে। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সংসদে আলাপ – আলোচনা করতে হবে।’’

এ সয়ম সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন: গ্যাসের দাম বৃদ্ধি জনগণের ওপর বাড়তি চাপ। গ্যাসের দাম মূল্য বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। সামাজিক অস্থিরতা থেকে দেশকে রক্ষা করতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে৷

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিল মাহমুদ চৌধুরী, গণ-আাজাদী লীগের সভাপতি এসকে সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরগ্যাসের দাম বৃদ্ধিমোহাম্মদ নাসিম
Previous Post

বাংলাদেশ-ভারত মহারণের আগের এজবাস্টন

Next Post

সড়ক দুর্ঘটনার কবলে হিমেশ রেশমিয়া

Next Post

সড়ক দুর্ঘটনার কবলে হিমেশ রেশমিয়া

বিজয়ের ছবিতে ভিলেন শাহরুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT