চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 পূর্বাহ্ন 31, ডিসেম্বর 2018
in বাংলাদেশ, রাজনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ভোট-নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (দুই-তৃতীয়াংশ আসন) পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে এককভাবে ২৫৯টি আসনে জয় পেয়েছে দলটি।

এছাড়াও আওয়ামী লীগের শরিক দল জাতীয় ২০টি, বিএনপি ৬টি, গণফোরাম ২টি, বিকল্পধারা ২টি, জাসদ ২টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, তরিকত ফেডারেশন ১টি এবং স্বতন্ত্র ৩টি আসন পেয়েছে। মোট ৩০০ আসনের মধ্যে একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে আর আরেকটি আসনে একজন প্রার্থী মারা যাওয়াতে নির্বাচন হয়নি।

মূলত ভোটের ফলাফলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ধারের কাছেও যেতে পারেনি ড. কামাল হোসেনের নেতৃত্বে থাকা জাতীয় ঐক্যফ্রন্ট।

এর আগে, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধীদল বিএনপির বর্জনের মধ্যে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৬৩টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। যার মধ্যে ১৫৪টি আসনের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৬৩টি আসনে জয়লাভ করেছিল। এর মধ্যে আওয়ামী লীগ পায় ২৩০টি আসন।

ওই নির্বাচনে বিরোধীদলে থাকা বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট পেয়েছিল ৩৩টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে ৪টি আসনে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ৮ নভেম্বর। এরপর একবার পুনঃ তফসিল করা হয়। এর ফলে ভোটের তারিখ ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর করা হয়।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একক দল হিসেবে ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিকে আসন পেয়েছিল।

১৯৭৩ সালের ৭ই মার্চ অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন লাভ করেছিল।

একাদশ সংসদ নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হয়। গাইবান্ধা-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়।

এবারের নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নেয়। মোট অংশ নেয়া দলের সংখ্যা ৩৯টি।

Tags: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনভোটের খবর
Previous Post

ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খাঁন কামালের জয়

Next Post

বিজয়ী হলেন যারা

Next Post

বিজয়ী হলেন যারা

আওয়ামী লীগ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

আওয়ামী লীগকে ইসি’র অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT