চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের কাউন্সিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ঘোষণা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:18 পূর্বাহ্ন 13, অক্টোবর 2016
in বাংলাদেশ
A A

অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার মূল টার্গেট নিয়ে আওয়ামী লীগের ২০তম সম্মেলনের ঘোষণাপত্র তৈরি হচ্ছে। জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও আগামী জাতীয় নির্বাচনের বিষয়ও থাকবে এবারের ঘোষণাপত্রে।

আওয়ামী লীগের প্রতিটি জাতীয় সম্মেলনে একটি ঘোষণা পত্র থাকে। তারই ধারাবাহিকতায় ২০তম জাতীয় সম্মেলনে ঘোষণাপত্র নিয়ে ঘোষণাপত্র উপ-কমিটি কাজ করছে।

ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, এবারের ঘোষণাপত্রে সরকার হিসেবে আওয়ামী লীগের সাফল্য যেমন থাকবে তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, ১৯তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের যে ঘোষণাপত্র ছিলো তার সঙ্গে আরো অনেক কিছু যুক্ত হবে।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, আমাদের যেনো পরনির্ভরশীল হতে না হয়, আমরা যেন নিজের পায়ের উপর দাঁড়াতে পারি এবং একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের দরবোরে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় সম্মেলনের ঘোষণা পত্র তৈরি করা হয়েছে।

তিনি এও জানান যে, স্বপ্ন আর আদর্শকে ধারণ করে স্বাধীন হয়েছিলো বাংলাদেশ তা যেন সব সময় সমুন্নত থাকে এবং সাংবিধানিক ভাবে দেশ পরিচালিত হয় সে বিষয়ও থাকবে ঘোষণাপত্রে।

ফজলুল করিম সেলিম আরো বলেন, অবৈধভাবে যেন কেউ ক্ষমতা দখল করতে না পারে যে পথও কিন্তু আমরা সৃষ্টি করেছি। নির্বাচনের মাধ্যমে সাংবিধানিকভাবে সরকার পরিবর্তন হবে। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রে বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছেন সেই স্বপ্নকে গড়াই আমাদের লক্ষ্য।

সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা এ ঘোষণাপত্র এবং আগামী নির্বাচনের ইশতেহার জনগণের সামনে অানবো। হয়তো ইশতেহারে নতুন আরো কিছু আরো যোগ হতে পারে।

এবারের ঘোষণাপত্রের মধ্যে দিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের প্রতি দেশবাসীর যে প্রত্যাশা তা প্রতিফলিত হবে বলে মনে করছে ঘোষণাপত্র উপ-কমিটি।

Tags: ২০তম সম্মেলনআওয়ামী লীগ
Previous Post

ওয়ার্নার বীরত্বের পরও হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া

Next Post

বার্লিন হামলার পরিকল্পনাকারীর মৃতদেহ উদ্ধার

Next Post

বার্লিন হামলার পরিকল্পনাকারীর মৃতদেহ উদ্ধার

সাকিবকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি এখন মাশরাফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT