চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের ইশতেহারে উন্নয়নের প্রাধান্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 05, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A
আওয়ামী লীগ-নির্বাচনী ইশতেহার

শহরের মতো হবে প্রত্যন্ত গ্রামাঞ্চল। থাকবে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা। সব শ্রেণি-পেশার মানুষের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে উন্নত রাষ্ট্রে পরিণত হবে দেশ।

এমন ঘোষণা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আসতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য শেখ সেলিম। চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে তরুণ প্রজন্মের ভোটারদের টানতে থাকবে নানা প্রতিশ্রুতি।

নির্বাচন কমিশনের তথ্য মতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। এই ভোটারদের প্রায় ২২ শতাংশেরই বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এদের মধ্যে প্রায় ১ কোটি ২৩ লাখ তরুণ এবারই প্রথম ভোটার হয়েছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে প্রায় ১ কোটি ৩৭ লাখ নতুন ভোটার থাকলেও অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়ায় অনেকেই ভোট দিতে পারেননি। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণের সংখ্যা আড়াই কোটির মতো, যা দেশের মোট ভোটারের চার ভাগের এক ভাগ।

এই পরিসংখ্যান মাথায় রেখে এবার রাজনৈতিক দলগুলোর লক্ষ্যও তরুণ ভোটারদের আকৃষ্ট করা।

তরুণ ভোটার আকৃষ্ট করতে আওয়ামী লীগের ইশতেহারেও থাকছে নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা প্রদান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো, আধুনিক নানা সুযোগ-সুবিধার নিশ্চয়তার ঘোষণা থাকছে ইশতেহারে। থাকছে নারীর ক্ষমতায়ন, জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান, মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর অবস্থানের ঘোষণাও।

সুশাসনকেও প্রাধান্য দিচ্ছে আওয়ামী লীগ। গ্রামগুলোতে শহরের মতো নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে। দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণসহ নানা ঘোষণা থাকছে ইশতেহারে।

দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী ব্যাপকভাবে উদ্যাপনের ঘোষণাও থাকবে ইশতেহারে।

১৫ ডিসেম্বরের আগে যে কোনো দিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে পারে আওয়ামী লীগ।

কাজী ইমদাদের ভিডিও রিপোর্টে দেখুন বিস্তারিত:

Tags: আওয়ামী লীগআওয়ামী লীগের ইশতেহারইশতেহারনির্বাচনী ইশতেহার
Previous Post

যুক্তফ্রন্টের বিজয়ের ধারাবাহিকতায় ৭০-এ আওয়ামী লীগের জয়

Next Post

ওয়ানডে সিরিজে উইন্ডিজের নেতৃত্বে পাওয়েল

Next Post

ওয়ানডে সিরিজে উইন্ডিজের নেতৃত্বে পাওয়েল

জামাল খাশোগি-সৌদি যুবরাজ মোহাম্মদ-সিআইএ-সিনেট-সিনেটর

খাশোগি হত্যা: সৌদি যুবরাজ ‘উন্মাদ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT