চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের মানুষের কথা ভাবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 23, জুন 2022
in রাজনীতি
A A
প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছেন একজন নারী নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ছাড়া দেশের মানুষের কথা কেউ ভাবে না। খালেদা জিয়ার হৃদয়ে পাকিস্তান। এরশাদ, খালেদা সবার জন্ম পাকিস্তানে। এদের সবাইকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত।

বৃহস্পতিবার দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার গঠন করার পরই ’৫২ ভাষা আন্দোলনকে শহীদ দিবস ঘোষণা করে। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ।

‘‘নির্বাচন নামক প্রহসন জিয়াউর রহমানের আমল থেকে শুরু। মুষ্টিমেয় চাটুকারদের দল জিয়ার পদলেহন করতে ছুটে গেছে কিন্তু জনগণ কোনোদিন দলছুট হয় নাই; জনগণ সবসময় আওয়ামী লীগের সাথে ছিলো।’’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে এই দেশের স্বাধীনতা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশী-বিদেশী ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে যখন বাঙালির মন থেকে মুছে ফেলা যাচ্ছিলো না তখনই ’৭৫ এর আঘাত এসেছে।

বন্যার সাথে আমাদের বসবাস করতে হবে। সেটা মোকাবেলা করেই ২৫ তারিখ দেশের সব থেকে বড় অর্জন পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত বন্যায় কোনো মানুষের পাশে নেই বিএনপি। এক মুঠ খাবার না দিয়ে ঢাকায় বসে বড় বড় কথা বলছে বিএনপি। পদ্মা সেতু নিয়ে বিএনপি কি করে বড় কথা বলে? যে দলটির আপাদমস্তক দুর্নীতির দায়ে আবদ্ধ।’

‘‘দেশে গুম খুন আসে জিয়াউর রহমানের হাত ধরে। সরকার তারেক জিয়াকে দেশে আসতে দেয় না এটা বিএনপির মিথ্যাচার। তারেক জিয়া স্বেচ্ছায় মুচলেকা দিয়ে এই দেশ ছেড়ে গেছে। সরকার তাকে দেশ ছেড়ে যেতে বলেনি।’’

খালেদা জিয়া আর তার পুত্র বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে- জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বিএনপির আমলে ফালুর জন্য কমিশনসহ মা-ছেলেকেও কমিশন দিয়ে কাজ করতে হতো। বিএনপি চোরের দল। চোরের মায়ের বড় গলা।’

‘‘তারেক জিয়ার ’৭৫ এর হাতিয়ার গর্জে উঠার শ্লোগান দেবার কারণ একটায় তার মা খালেদা জিয়া এবং তার বাবা জিয়া পাকিস্তানের দালাল ছিলো। তাদের মুখেই এ কথা মানায়।’’

 

Tags: আওয়ামী লীগখালেদাখালেদা জিয়াতারেক রহমানপদ্মা সেতুপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
Previous Post

সীতাকুণ্ড ট্র্যাজেডি: এখনো প্রিয়জনের লাশের অপেক্ষায় পরিবার

Next Post

পাহাড়ি অঞ্চলের ঝরনায় নির্ভরশীল বন ও মানুষ

Next Post
পাহাড়ি অঞ্চলের ঝরনায় বন ও মানুষের জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ি অঞ্চলের ঝরনায় নির্ভরশীল বন ও মানুষ

বই পড়া ও সিনেমা দেখার সময় আলোচনা করছে তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বই পড়ে, কিংবা সিনেমা দেখে গল্প কপি করি না: অমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT