চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চু নেই, তবে ‘ব্যান্ড ফেস্ট’-এ থাকবে ‘এলআরবি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 27, নভেম্বর 2018
in বিনোদন
A A

গেল চার বছর ধরেই ১ ডিসেম্বর নিয়মিত চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হয়ে আসছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। অনন্যা রুমার পরিচালনায় প্রতি বছরই এই আয়োজনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন সদ্য প্রয়াত কিংবদন্তি মিউজিশিয়ান আইয়ুব বাচ্চু। পুরো ফেস্টের নেতৃত্বেই ছিলেন তিনি। কিন্তু এবার তাকে ছাড়াই চ্যানেল আই চত্বরে বসতে যাচ্ছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’-এর ৫ম আসর।

ব্যান্ডফেস্টের গেল চারটি আসরেই নেতৃত্বে ছিলেন আইয়ুব বাচ্চু। ব্যান্ড ফেস্ট নিয়ে বরাবরই উচ্ছ্বসিত ছিলেন তিনি। গেল ব্যান্ডফেস্টের আগে এক সংবাদ সম্মেলনে আইয়ুব বাচ্চু বলেছিলেন, ‘যতদিন চ্যানেল আই থাকবে, ততদিন ব্যান্ড ফেস্ট থাকবে। যতদিন বাংলাদেশ আছে, ততদিন ব্যান্ড ফেস্ট চলবে।’

তার কথাকেই শ্রদ্ধা জানিয়ে ব্যান্ড ফেস্ট চালিয়ে যেতে বদ্ধপরিকর পরিচালক অনন্যা রুমা। আইয়ুব বাচ্চুকে ছাড়া প্রথমবার ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’ আয়োজন নিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বাচ্চু ভাইকে ছাড়া আমরা ব্যান্ড ফেস্ট করবো এটা কল্পনাও করিনি কখনো। এই ফেস্টের শুরু থেকে তিনি আমাদের সাথে ছিলেন। তিনিই এই ফেস্টের নেতৃত্ব দিতেন, কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার যে আমরা তাকে হারিয়ে ফেলেছি। তবে তার কথার সূত্র ধরেই ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’ নিয়মিত চালিয়ে যেতে চাই। আর এবারের ব্যান্ড ফেস্টটি আমরা তাই আইয়ুব বাচ্চুকেই উৎসর্গ করছি।

‘চতুর্থ চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’-এর ছবিতে ব্যান্ড দলগুলোর সঙ্গে আইয়ুব বাচ্চু

১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘ব্যান্ড ফেস্ট’-এর পঞ্চম আসর। যেখানে পারফর্ম করবে এলআরবি, আর্টসেল, জলের গান,দলছুট, ফিডব্যাক, অবসিকিউরসহ আরো বেশকিছু ব্যান্ড দল।

তার আগে ব্যান্ড ফেস্ট নিয়ে বিস্তারিত জানাতে আগামি ২৯ নভেম্বর দুপুর ১২টায় চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, অবসকিউরের টিপু, দলছুটের বাপ্পা ও জলের গানের রাহুল।

১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ‘চ্যানেল আই ব্যান্ডফেস্ট ২০১৮’। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। গেল বারের মতো এবারের ব্যান্ড ফেস্টটিও উপস্থাপনা করবেন অপু মাহফুজ, শাফি আহমেদ ও দিলরুবা সাথী।

Tags: আইয়ুব বাচ্চুআর্টসেলএলআরবিচ্যানেল আইজলের গানদলছুটফিডব্যাকব্যান্ড ফেস্টলিড বিনোদন
Previous Post

নির্বাচনী ইশতেহারে গণমানুষের ইস্যুগুলোর প্রাধান্য চাই

Next Post

নৌকার পক্ষে কাজ করবেন দেড় শতাধিক সাবেক সামরিক কর্মকর্তা

Next Post

নৌকার পক্ষে কাজ করবেন দেড় শতাধিক সাবেক সামরিক কর্মকর্তা

বিএনপি-তমিজ উদ্দিন

বিএনপির যেসব নেতার নির্বাচন অনিশ্চিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT