চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি প্রেসিডেন্টে হলেন জহির আব্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 পূর্বাহ্ন 25, জুন 2015
in স্পোর্টস
A A

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস। ক্যারিবিয়ান দেশ বারবাডোসে আইসিসি’র চলমান বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে জহিরকে আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব দেওয়া হয়।

আগামী এক বছরের জন্য আইসিসি’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে আইসিসি বোর্ড এবং কাউন্সিলকে ধন্যবাদ জানিয়েছেন জহির।

জহির তার প্রতিক্রিয়ায় বলেন, মর্যাদাপূর্ণ খেলা ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্রিকেট আমাদেরকে এনে দিয়েছে বন্ধুত্ব, সম্মান, পরিচিতি এবং নিজের অবস্থান থেকে নিজ নিজ দেশের জন্য কাজ করার সুযোগ’।

পাকিস্তানের হয়ে ৭৮ টেষ্ট এবং ৬২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জহির আব্বাস। অসাধারণ ব্যাটিং গড়ে ‘এশিয়ার ব্র্যাডম্যান’ হিসেবেও স্বীকৃতি পেয়েছেন ক্রিকেট বিশ্বে। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা ১০৮।

নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান এন.শ্রীনিবাসন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহিরের নৈপূন্যের ভূয়সী প্রশংসাও করেন শ্রীনি।

উল্লেখ্য, আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসনের সঙ্গে দ্বন্দ্বে বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল পদত্যাগ করলে পর্যায়ক্রমিক ধারায় পিসিবির মনোনয়নে আইসিসি সভাপতি হওয়ার কথা ছিলো। পাকিস্তান বোর্ড প্রথমে সভাপতি নাজাম শেঠীকে মনোনয়ন দিলেও শেঠী পরে নিজ দেশের সাবেক এই ক্রিকেটারের জন্য সম্মানজনক পদটি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।

Tags: আইসিসিক্রিকেটজহির আব্বাস
Previous Post

এইচএসসি ভর্তির ফল প্রকাশ হবে আজ

Next Post

বৈঠক শেষ, রাজ্জাককে ফেরত দিতে প্রস্তুতি চলছে

Next Post

বৈঠক শেষ, রাজ্জাককে ফেরত দিতে প্রস্তুতি চলছে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বুয়েট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT