চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির নতুন নীতিতে ঘোর আপত্তি ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 পূর্বাহ্ন 22, মার্চ 2017
in স্পোর্টস
A A

‘তিন মোড়ল’ নীতি থেকে বের হয়ে ক্রিকেট বিশ্বকে নতুন আঙ্গিকে সাজাতে চেয়েছিলেন আইসিসির সদ্য সাবেক হওয়া সভাপতি শশাঙ্ক মনোহর। তার নতুন প্রস্তাবিত নীতিতে একটি ন্যায্য আর্থিক বণ্টন নীতির সিদ্ধান্ত আসার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সেই নীতির বিপক্ষে নিজেদের আপত্তির কথা বেশ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে। সোজা কথায় বিসিসিআই মনে করছে, নতুন নীতি অস্পষ্ট এবং অগ্রহণযোগ্য।

আইসিসির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়ান হিগিন্সের উদ্দেশ্য পাঠানো বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরির একটি ই-মেইল ক্রিকইনফোর হাতে এসেছে। সেখানে নতুন নীতি বাস্তবায়নে বিসিসিআইয়ের ঘোর আপত্তির বিষয়টি উঠে এসেছে। জোহরি লিখেছেন, ‘এই ধরনের মৌলিক পরিবর্তন আইসিসির গুনগত চালচলনে এবং এর স্বায়ত্তশাসিত সদস্যদের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে।’ বিসিসিআইয়ের ভাষায় এই আর্থিক নীতি হবে অবৈজ্ঞানিক।

তবে নতুন আর্থিক নীতি বাস্তবায়ন হলে আখেরে লাভ হবে বাংলাদেশসহ অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর। বাংলাদেশের আয় প্রায় ৩০-৩৫ মিলিয়ন ডলার বেড়ে যাবে নতুন নীতির বাস্তবায়ন হলে। অন্যদিকে সুষম বণ্টনের নীতিতে প্রায় এক হাজার কোটি টাকার মত আয় কমে যাবে ভারতের। তিন মোড়ল নীতিতে আইসিসির মোট আয়ের ২০ ভাগেরও বেশি অর্থ চলে যেত ভারতের পকেটে।

নতুন নীতির পক্ষে ভোট দিয়েছে সাতটি দেশ। ভারত এবং শ্রীলঙ্কার ভোট যায় বিপক্ষে, আর জিম্বাবুয়ে ভোট দানে বিরত থাকে। শশাঙ্ক মনোহর বিগ থ্রির ক্ষতিকর নীতি থেকে ক্রিকেট বিশ্বকে সরিয়ে আনতে চেয়েছিলেন। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সমালোচনারও মুখে পড়তে হয় তাকে। গত ১৫ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসির সভাপতির পদ ত্যাগ করেন মনোহর। এখন আগামী এপ্রিলে আইসিসির সাধারণ সভায় নির্ধারণ হবে নতুন নীতির ভবিষ্যৎ।

Tags: আইসিসি
Previous Post

প্রেমিকাকে নিয়ে প্রশ্ন? ‘নো!’

Next Post

গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

Next Post

গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

রাজধানীর দারুস সালামে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT