চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিটি প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক লেনেদেন সীমা বেড়ে ৩০ হাজার ডলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 14, মার্চ 2017
in তথ্যপ্রযুক্তি
A A

তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর বৈদেশিক লেনদেনের পরিমান ২৫০০০ ডলার থেকে ৩০০০০ ডলারে উন্নীতকরণ, ব্র্যাক-বেসিস ক্রেডিট কার্ড প্রতিবার রিফিলের সীমা ২০০০ ডলার থেকে ৬০০০ ডলারে উন্নীতকরণসহ বেসিস প্রদত্ত বেশ কয়েকটি প্রস্তাবনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও জটিলতা নিরসনে দ্রুতই এগুলো সার্কুলার প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইসিটি বিভাগ ও বেসিসের দু’দিনব্যাপী বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আইসিটি খাতের উপযোগি সি-ফর্ম তৈরি, আইসিটি রেমিট্যান্সের ক্ষেত্রে ১০ শতাংশ এআইটি কর্তন না করা, ইআরকিউ অ্যাকাউন্টে ৭০ শতাংশ অর্থ জমা রাখা ও অনুমতি ছাড়াই সমপরিমাণ বিদেশে পুনরায় পাঠানোর সুবিধা প্রদান সংক্রান্ত প্রস্তাবনা প্রকাশ পেতে যাচ্ছে।

বৈঠকের প্রথমদিনে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বেসিসের কর্মকর্তারা।

বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের তথ্যপ্রযুক্তি খাতের আর্থিক সমস্যাগুলো দূরীকরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানান। এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই খাতের সমস্যাগুলো তুলে ধরেন। একই সঙ্গে বেসিস নেতৃবৃন্দ তথ্যপ্রযুক্তি খাতের প্রস্তাবনাগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও কর্মকর্তাদের বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন।

প্রস্তাবনাগুলো পর্যালোচনার জন্য বাংলাদেশ ব্যাংক, আইসিটি ডিভিশন ও বেসিসের সমন্বিত সভা আয়োজনের বিষয়ে বলা হয়। তার পরিপ্রেক্ষিতে রোববার অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান, বেসিসের সাবেক মহাসচিব শোয়েব আহমেদ মাসুদ, এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে বেসিসের পক্ষ থেকে আর্থিক খাত সংক্রান্ত প্রস্তাবনাসমূহ পেশ করা হয়। সেগুলো পর্যালোচনার মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্তের কথাও জানানো হয়। বিস্তারিত আলোচনা শেষে উভয়পক্ষের সম্মিলিত সিদ্ধান্তগুলো জানানো হয়।

প্রস্তাবনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তথ্যপ্রযুক্তি খাতের পক্ষ থেকে বেসিস সভাপতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সংশ্লিষ্টদের আন্তরিকতার প্রশংসা করেন এবং এগুলো দ্রুত বাস্তবায়নের অনুরোধ করেন।

Tags: বেসিস প্রস্তাবনা
Previous Post

বাবার ছায়া হতে চান না সোনম

Next Post

জুটন চৌধুরীকে বাঁচাতে এগিয়ে আসুন

Next Post
জুটন চৌধুরী

জুটন চৌধুরীকে বাঁচাতে এগিয়ে আসুন

২৮ মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT