চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইভী জিতেছেন প্রায় ৮০ হাজার ভোটে: রিটার্নিং অফিসার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 পূর্বাহ্ন 23, ডিসেম্বর 2016
in রাজনীতি
A A

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। নির্বাচন কমিশন তাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেছে।

তিনি ৭৯ হাজার ৫শ’ ৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মেয়র নির্বাচিত হওয়ার খবরে উল্লাস করেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সমর্থকরা।

রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার ফলাফল ঘোষণা করে জানান, নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সবকটি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট।

সেই হিসেবে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আইভী।

২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন ও নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন। নির্বাচনে ৬২ দশমিক ২২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর ছিল নারায়ণগঞ্জ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলে। সিটি নির্বাচনে মেয়র পদে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিতে সকাল থেকেই ভোটারদের লাইন ছিলো।

Tags: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
Previous Post

রাজনীতিতে নারায়ণগঞ্জ কী বার্তা দিলো?

Next Post

কাউন্সিলর পদে বিএনপি এগিয়ে

Next Post

কাউন্সিলর পদে বিএনপি এগিয়ে

বছর শেষেও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT