চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোন দিয়েই ব্রেইন সার্জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 14, মার্চ 2018
in টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A

স্মার্টফোনের প্রতি আসক্তি, যত্রতত্র স্মার্টফোনে মুখ গুঁজে থাকার কারণে অনেকেই একে বিরূপ দৃষ্টিতে দেখেন। অপারেশন থিয়েটারে স্মার্টফোনের ব্যবহার তো সেদিক দিয়ে একেবারেই নিষিদ্ধ হবার কথা। কিন্তু অযথা সোশ্যাল মিডিয়া ঘাটা বা মেসেজ চালাচালির জন্য নয়, ব্রাজিলের ডাক্তাররা প্রয়োজনে পড়েই মস্তিষ্কে অস্ত্রোপচারের সময়ে আইফোন ব্যবহার করছেন।

তাদের এই উদ্যগের কথা উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণাপত্রে।

সাধারণত, নিউরোএন্ডোস্কপি নামের একটি অস্ত্রোপচার পদ্ধতিতে রোগীর নাক, মুখ বা মাথায় ছোট একটি গর্ত করা হয়। এই গর্ত দিয়ে এন্ডোস্কোপ (লম্বা, নমনীয় একটি টিউব) এর মাধ্যমে ক্যামেরা প্রবেশ করানো হয় রোগীর মাথায়। অপারেশন থিয়েটারে একটি মনিটরে এই ক্যামেরার ধারণকৃত চিত্র দেখা যায়। এটা দেখে অস্ত্রোপচার করেন নিউরোসার্জন।

এই ক্যামেরা এবং মনিটরের সেট বেশ দামী। অনেক দেশেই এত দামী যন্ত্রপাতি কেনা কষ্টসাধ্য। এর খরচ কমাতেই ইউনিভার্সিটি অব সাও পাওলোর ডাক্তার এবং গবেষণার সহ-লেখক মরিসিও মেন্ডেল আইফোন ব্যবহারের পরিকল্পনা করেন।

গবেষকের সাহায্যে একটি স্পেশাল অ্যাডাপটর ব্যবহার করে অ্যাপল আইফোন (৪,৫ এবং ৬ মডেল) এন্ডোস্কোপের সাথে সংযুক্ত করেন। এই যন্ত্র ব্যবহার করে ৪২ জন রোগীর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

Tags: অ্যাপল আইফোন
Previous Post

রিকশাচালকদের জন্য এমপির মমতা

Next Post

খবরের ভিডিও দেখাবে ফেসবুক

Next Post

খবরের ভিডিও দেখাবে ফেসবুক

জরুরি বৈঠকে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT