চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোন আনলক করলো এফবিআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 অপরাহ্ন 28, মার্চ 2016
in তথ্যপ্রযুক্তি
A A

আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সাহায্য ছাড়াই স্যান বার্নারদিনো হত্যাকাণ্ডের নিহত বন্দুকধারীর আইফোন আনলক করতে সফল হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এর ফলে অ্যাপলের বিরুদ্ধে এফবিআইয়ের করা মামলার নিষ্পত্তি হয়ে গেলো বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বার্নারদিনোর হামলাকারী রিজওয়ান ফারুকের আইফোনটি হাতে পাওয়ার পর থেকেই সেখান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছিলো এফবিআই। এজন্য আইফোনটি ‘আনলক’ করতে অ্যাপল যেনো এফবিআইকে সহায়তা করে, এ মর্মে গত মাসে একটি আদেশ জারি করেন আদালত।

আদেশে বলা হয়, অ্যাপলকে আইফোনের জন্য এমন একটি সফটওয়্যার তৈরি করতে হবে, যার মাধ্যমে এফবিআই কর্মকর্তারা আইফোনটি থেকে ফারুকের সব ধরণের তথ্য বের করতে পারবে। কিন্তু এভাবে এফবিআইকে সাহায্য করতে বার বার অস্বীকার করে আসছিলো আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

সোমবার সংশ্লিষ্ট এফবিআই কর্মকর্তারা নিজেদের চেষ্টায় অ্যাপলের সাহায্য ছাড়াই ফারুকের আইফোন আনলক করার বিষয়টি নিশ্চিত করেন এবং এ বিষয়ে অ্যাপলের ওপর আদালতের আদেশটি তুলে নেয়ার আবেদন জানান।

গত বছরের ডিসেম্বরে রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিক স্যান বার্নারদিনোতে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করে। এরপর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা দু’জনই নিহত হয়। পুলিশ জানায়, ঘটনার দিনই তাশফিন সামাজিক মাধ্যমে জঙ্গি সংগঠন আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলো।

Tags: অ্যাপলএফবিআই
Previous Post

লস-অ্যাঞ্জেলস বাংলাদেশ প্যারেড উদযাপন

Next Post

যে সাক্ষ্যে উন্মোচিত হতে পারে রিজার্ভ চুরির নেপথ্যের ঘটনা

Next Post

যে সাক্ষ্যে উন্মোচিত হতে পারে রিজার্ভ চুরির নেপথ্যের ঘটনা

অফিস ছাড়াই ৮ হাজার কোটি টাকার মালিক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT