চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল ছেড়ে বাড়ির পথে উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 18, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল থেকে ফিরে বাড়ির পথে উইলিয়ামসন, ক্রিকেটে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যই পৃথিবীর আলোয় আসা সন্তানের মুখ দেখতে আইপিএলের মাঝপথে দেশে ফিরেছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। বুধবার দুপুরে নিউজিল্যান্ডের পথে ভারত ছেড়েছেন কিউই মহাতারকা।

বাড়ি থেকে ফিরে চলতি মৌসুমে উইলিয়ামসন আবারও খেলবেন কিনা সে ব্যাপারে এখনও কিছু জানায়নি সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি। কেবল তার ভারত ছাড়ার খবরটি জানিয়েছে।

‘পরিবারের সবশেষ সদস্যকে আমন্ত্রণ জানাতে আমাদের অধিনায়ক কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডে ফিরে গেছেন। রাইজার ক্যাম্পের সবার পক্ষ থেকে উইলিয়ামসন এবং তার স্ত্রীর জন্য অনেক অনেক শুভ কামনা।’

ব্যাট হাতে চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না উইলিয়ামসনের। ১৩ ম্যাচে ১৯ গড়ে ২১৬ রান করেছেন। কিউই অধিনায়কের দলও নেই ভালো অবস্থানে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে হায়দরাবাদ।

মুম্বাইয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে জয় পাওয়ায় প্লে-অফের আশা এখনও টিকে আছে হায়দরাবাদের। সেক্ষেত্রে পাঞ্জাবের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। জিতলেই যে প্লে-অফ নিশ্চিত হবে এমনও নয়, নজর রাখতে হবে বাকি ম্যাচগুলোর দিকেও।

উইলিয়ামসনের অনুপস্থিতিতে হায়দরাবাদ দলে অভিষেক হতে পারে আরেক কিউই ব্যাটার গ্লেন ফিলিপসের। অরেঞ্জ আর্মিদের অধিনায়কের দায়িত্ব পেতে পারেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান বা অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।

Tags: উইলিয়ামসনপুরানভুবনেশ্বরলিড স্পোর্টসহায়দ্রাবাদ
Previous Post

ডলারের দামে সতর্ক নজর আছে: বাংলাদেশ ব্যাংক

Next Post

কানে ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির সাথে অনন্ত-বর্ষা

Next Post
অভিনেতা ঐশ্বরিয়া-অভিষেক দম্পতি চ্যানেল আই অনলাইনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানে ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির সাথে অনন্ত-বর্ষা

বাংলাদেশ এনআরসি রেজিস্ট্রার কমিশনের উদ্বোধনী অনুষ্ঠান, ঢাকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT