চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে সুযোগ না পেয়ে ‘ভারতীয় স্টেইনের’ আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 12, আগস্ট 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
খুশি যুবক ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার রাতে ভারতের মুম্বাইয়ের মালাডে থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ক্লাব ক্রিকেটার করণ তিওয়ারিকে। তার বন্ধুরা বলছেন, আইপিএলে দল না পেয়ে হতাশ এ পেসার নিজেই নিজের জীবনের সমাপ্তি টেনেছেন!

শারীরিক গঠন ও প্রায় একই বোলিং অ্যাকশনের কারণে সাউথ আফ্রিকান পেসার ডেল স্টেইনের সঙ্গে মিলিয়ে করণকে ডাকা হতো ‘জুনিয়র ডেল স্টেইন’ বলে। ২০২০ সালের আইপিএলে দল না পেয়ে ভীষণ বিষণ্ণ ছিলেন তিনি। সোমবার রাতে মালাডের কনু কম্পাউন্ডের শোয়ার ঘরের দরজা ভেঙে ফ্যানের সিলিংয়ে ঝুলন্ত করণের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

কুরার পুলিশ সূত্রে খবর, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইপিএলে দল না পেয়ে ভীষণ হতাশ ছিলেন ২৭ বছর বয়সী করণ। বিষয়টি বন্ধুদের জানিয়েছিলেন। বন্ধুরা তার বোনকে জানিয়ে দেয় যে, করণ আত্মহত্যা করতে চান। বোন সেকথা মা’কেও জানিয়েছিলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে!

আইপিএলের নিয়ম অনুযায়ী রাজ্য ক্রিকেটে খেলা যেকোনো ক্রিকেটারই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলতে পারবেন। গত মৌসুমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কয়েকটি আইপিএল দলের নেটে বল করেছেন করণ। আশা ছিল, এবার অন্তত কোনো দলে সুযোগ পাবেন।

করণের এক বন্ধু জানিয়েছেন, ‘উদীয়মান এক বোলার ছিল সে। তার শেষ হোয়াটসঅ্যাপ ভিডিওতে নিজের বোলিং ও ব্যাটিংয়ের ভিডিও আপ করা ছিল। সম্ভাবনাময় সেই ছেলেটি যে শেষপর্যন্ত এমন পথে হাঁটবে তা কেউ কল্পনাও করেনি।’

পুলিশ বলছে, কোনো চাকরি কিংবা দলে ডাক না পেয়ে ভীষণ হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন করণ। স্থানীয় স্যুভেনির ক্লাব ও ইউনাইটেড ক্লাবের হয়ে ক্রিকেট খেলতেন। সম্প্রতি শেষ করেছেন লেভেল-১ পর্যায়ের কোচিংও।

Tags: আইপিএলআত্মহত্যাভারতলিড স্পোর্টস
Previous Post

দেশে ফেরত প্রবাসী শ্রমিকদের ৭০ শতাংশই জীবিকাহীন: আইওএম

Next Post

স্বাস্থ্য বুলেটিন একেবারে বন্ধ না করতে ওবায়দুল কাদেরের আহ্বান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য বুলেটিন একেবারে বন্ধ না করতে ওবায়দুল কাদেরের আহ্বান

র‍্যাবের ত্রাণ বিতরণে টাঙ্গাইলের নদীতে মানুষ ও র‍্যাব সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে র‍্যাবের ত্রাণ বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT